ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৪:০৯:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

অন্তঃসত্ত্বা মা ও শিশুকন্যাকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩০ এএম, ১৩ অক্টোবর ২০১৯ রবিবার

টাঙ্গাইলে ঘরে ঢুকে সাত মাসের অন্তঃসত্ত্বা এক মা এবং তার চার বছরের মেয়ে শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিনগত রাত ১২টার দিকে পৌর শহরের ভাল্লুককান্দী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইল পৌর শহরের ভাল্লুুককান্দী এলাকার আল-আমিনের স্ত্রী লাকী বেগম (২২) এবং মেয়ে আলিফা (৪)। আল-আমিন শহরে ফোন-ফ্যাক্সের ব্যবসা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, গতকাল দিবাগত রাতে আল-আমিন বাড়ি ফিরে দেখেন তার স্ত্রী ও মেয়ের গলাকাটা মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কে বা কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে সম্পর্কে জানার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।