ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১২:৩৭:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০ আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি

অবশেষে কমলাকে ফোনে অভিনন্দন জানালেন পেন্স

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তার উত্তরসূরী কমলা হ্যারিসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। নিউইয়র্ক টাইমস খবরটি নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে বিদায়ী এবং আগত দুই প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের মধ্যে এটাই প্রথম যোগাযোগের উদাহরণ হয়ে থাকলো।

পরাজিত প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের সাথে কথা বলেন নি। তবে পেন্সকে বাইডেনের অপ্রত্যাশিত ‘ডিফেন্ডার’ বলে অনেকেই ব্যাখ্যা করছেন। ট্রাম্প না গেলেও পেন্স বাইডেনের অভিষেক অনুষ্ঠানেও যোগ দেবেন।

যাই হোক, নাম প্রকাশ না করার শর্তে ওই দুই ব্যক্তির একজন বৃহস্পতিবার কমলাকে পেন্সের ফোন দেয়া এবং প্রয়োজনে সহযোগিতার হাত বাড়ানোর প্রস্তাবকে ‘গুড কল’ বলে মন্তব্য করেন।

গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে বিতর্ক এবং ৩রা নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর পেন্স এবং কমলার মধ্যে এটাই প্রথম সরাসরি যোগাযোগের ঘটনা।

-জেডসি