অবশেষে চাকা ঘুরল মেট্রোরেলের, প্রথম যাত্রী প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৪ পিএম, ২৮ ডিসেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
অবশেষে চাকা ঘুরলো ঢাকাবাসীর স্বপ্নের মেট্রোরেলের। প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে মেট্রোরেলে চড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ২ টার কয়েক মিনিট আগে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে মেট্রোরেলে চড়ে আগারগাঁও স্টেশনের উদ্দেশে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। ট্রেনটির চালক হিসেবে রয়েছেন নারী চালক মরিয়ম আফিজা।
এর আগে, বেলা ১১টায় দিয়াবাড়ি মাঠে মেট্রোরেলের নামফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এরপর সেখানে এক সুধি সমাবেশে অংশ নেন। সমাবেশে শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে বাংলাদেশ এবং বাঙালি জাতি সারা বিশ্বে মর্যাদা পেয়েছে। আজকে আরেকটি নতুন অহংকারের পালক জনগণের মাথার মুকুটে সংযোজন করলাম।
তিনি বলেন, অনেক টাকা খরচ করে মেট্রোরেল করা হয়েছে। এটি সংরক্ষণ করা সবার দায়িত্ব। মেট্রোরেল ব্যবহারের ক্ষেত্রে সবাই যত্নবান হবেন। কেউ যেন আবর্জনা না ফেলে, খেয়াল রাখবেন।
সুধী সমাবেশে ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট অবমুক্ত করেন তিনি। এ ছাড়া মেট্রোরেলের দিয়াবাড়ী স্টেশন প্রাঙ্গনে একটি তেঁতুল গাছের চারা রোপন করেন প্রধানমন্ত্রী।
এরপর সবুজ পতাকা নেড়ে, লাল ফিতা কেটে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে ভ্রমণ করেন প্রধানমন্ত্রী।
এদিন সকালে মেট্রোরেল উদ্বোধন করতে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে উত্তরা পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মেট্রোরেল উদ্বোধনকে কেন্দ্র করে বুধবার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত পুরো এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র্যাবের পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা











