ঢাকা, শনিবার ১২, সেপ্টেম্বর ২০২৬ ১২:৪২:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালে শ্রীলঙ্কা লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ের আশঙ্কা ‘ছিনতাই মামলায়’ আইনের কঠোর প্রয়োগে তৎপর সংশ্লিষ্টরা দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে : প্রধানমন্ত্রী ফের পানিতে ডুবে গেল রাঙামাটির ঝুলন্ত সেতু এশিয়ান গেমসে অংশ নিতে সবার আগে জাপানে ঋতুপর্ণারা

অবশেষে বিয়ের পিঁড়িতে মিমি, পাত্র কে

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৪ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জনে উত্তাল পুরো টলিপাড়া। ‘বোঝে না সে বোঝে না’ সিনেমা থেকে শুরু করে শাকিব খানের ‘তুফান’, দুই বাংলার দর্শকের মন জয় করা এই অভিনেত্রী এবার জীবনের এক নতুন অধ্যায় শুরু করছেন। 

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, চলতি বছরের শেষেই জীবনের নতুন এই ইনিংস শুরু করতে পারেন অভিনেত্রী।

টলিপাড়ার এক সূত্র বলছে, আগামী ডিসেম্বর মাসেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি চক্রবর্তী। চোখজুড়ানো পাহাড়ের কোলে কালিম্পংয়েই বসতে পারে তার বিয়ের জমকালো আসর।
কাকে বিয়ে করছেন নায়িকা? শোনা যাচ্ছে, তিনি ইন্ডাস্ট্রির কেউ নন; ভারতের নৌবাহিনীতে কর্মরত। নাম সিদ্ধার্থ। এটাই আপাতত গুঞ্জন।

২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন মিমি চক্রবর্তী। গতানুগতিক ছকের বাইরে গিয়ে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের নজর কাড়েন। এরপর ‘বোঝে না সে বোঝে না’ সিনেমা তাকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। অভিনয়ে সফলতার পর ২০১৯ সালে রাজনীতির ময়দানে পা রাখেন এবং যাদবপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে বিজয়ী হয়ে সাংসদ হন।

বর্তমানে সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমা এবং নতুন একাধিক কাজের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিমি। আগামী দুর্গাপূজাতেই প্রেক্ষাগৃহে আসবে তার নতুন এই ছবি। পেশাগত এত সব ব্যস্ততার আড়ালেই নিঃশব্দে বিয়ের প্রস্তুতি চলছে বলে দাবি বিনোদন জগতের বড় একটি অংশের। ভক্তদের ধারণা, খুব শিগগিরই নিজ মুখে এই সুখবর আনুষ্ঠানিকভাবে জানাবেন মিমি।