ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১০:০৬:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

অবশেষে বিয়ের পিঁড়িতে সুমাইয়া শিমু

আপডেট: ০১:৪৮ পিএম, ২৯ আগস্ট ২০১৫ শনিবার

shimu-31054 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিয়ে করেছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী সুমাইয়া শিমু। শুক্রবার সন্ধ্যায় ঢাকার গুলশানের একটি হোটেলে শিমুর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার স্বামী নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর। বিয়ের এবং নতুন জীবন প্রসঙ্গে শিমু বলেন, বিয়েটা পারিবারিকভাবেই হচ্ছে। পারিবারিকভাবে বিয়ে হওয়ায় আমাদের খুব একটা দেখা-সাক্ষাৎ হয়নি। উল্লেখ্য, ঈদের পর দিন শিমু ও নজরুলের পরিবারের মধ্যে ঢাকার একটি রোস্তরাঁয় আংটি বদলের কাজ শেষ হয়। আর গত বুধবার অনুষ্ঠিত হয় সুমাইয়া শিমুর গায়ে হলুদের অনুষ্ঠান। নতুন জীবন সম্পর্কে সুমাইয়া শিমু জানান, দেশের মানুষের যে ভালোবাসা পেয়েছি, নতুন জীবনেও সবার কাছে সেই ভালোবাসাই চাইবো। সংসার জীবনে স্বামী ও পরিবারের সবাইকে যেন আপন করে নিতে পারি, সবাই এ দোয়াই করবেন। শনিবার ঢাকার নিকুঞ্জের হোটেল লা মেরিডিয়ানে শিমু ও নজরুলের বউভাত অনুষ্ঠান হবে বলে জানা গেছে।

এই বিভাগের জনপ্রিয়