অবিকল মানুষের মতো দাঁত ও ঠোঁটের মাছ ধরা পড়ল
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৭ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
রহস্যের ভান্ডার প্রকৃতি। নিজের মায়াবী আঁচলের নিচে কত কিছুই লুকিয়ে রেখেছে প্রকৃতি। অবিশ্বাস্য, অদ্ভুত কত কিছু। নিজে চোখে না দেখলে সেসব বিশ্বাস করাই কঠিন। প্রকৃতির রূপ, রস, গন্ধের কতটুকুই বা আমরা দেখতে পাই। এক যদি প্রকৃতি স্বেচ্ছায় নিজের রহস্য উন্মোচন করে তো আলাদা ব্যাপার।
অনেক সময় মানুষ নিজের অজান্তেই প্রকৃতির রহস্য ভান্ডার থেকে কিছু অদ্ভুত জিনিস আবিষ্কার করে ফেলে। সেসব রহস্যের উন্মোচন স্তম্ভিত করে দেয় আমাদের। এবারও সে রকমই হল। আরও একবার দেখা গেল মানুষের মতো দেখতে মাছ।
এর আগেও মানুষের মতো দেখতে মাছ দেখা গিয়েছিল। কিন্তু সেবার জলের একটু নিচে দেখা গিয়েছিল সেটিকে। অল্প সময়ের মধ্যে একজন সেই মাছের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছিলেন। ছবি খুব একটা স্পষ্ট ছিল না। ফলে ঐ ছবি নিয়ে ধোয়াঁশা ছিল। তবে এবার ব্যাপারটা আলাদা। মানুষের মতো দেখতে মাছ ধরা পড়েছে। ফলে সেটিকে খুব কাছ থেকে দেখা ও যাচাই করার সুযোগ ছিল। একেবারে মানুষের মতো দাঁত ও ঠোঁট। মুখের গড়ন অনেকটাই মানুষের মতো। সেই মাছের ছবির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হতেই অনেকে সেটিকে ফটোশপ’র মাধ্যমে আরও বেশি মানুষের মতো আকৃতি দিতে লেগে পড়েন।
জানা যায়, এই ধরনের মাছকে বলা হয় ট্রিগার ফিশ। সাধারণত এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের অনেক জলাশয়ে এই মাছ দেখা যায়। মাছটির শরীরে দুটি রং। আর দুটি রঙকে ভাগ করছে লাল রঙের একটি রেখা। ঠোঁটের ওপর দিক দিয়ে শরীরের নিচের অংশ পর্যন্ত বিস্তৃত সেই লাল রেখা। মাছটির মুখ লম্বা। চোখের সামনে ধূসর রঙের বর্ডার দেখতে অনেকটা বেল্ট এর মতো।
-জেডসি
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

