অবৈধ প্রবেশের দায়ে পশ্চিমবঙ্গে বাংলাদেশি দুই নারী গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
অবৈধ প্রবেশের দায়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দুই বাংলাদেশি নারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তাদের নাম- সুমি আক্তার (২০) ও রিমা আক্তার (১৮)। তাদের বাড়ি বাংলাদেশের রাজধানী ঢাকার নিমগাও এলাকায়।
বুধবার সকালে রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার গোবরডাঙ্গা অঞ্চলের কালীবাড়ি মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই দুই নারীর সঙ্গে একজন ভারতীয় দালালকেও গ্রেফতার করা হয়েছে। ওই দালালের মাধ্যমেই ওই দুই বাংলাদেশি নারী অবৈধভাবে ভারত প্রবেশ করেছিল বলে পুলিশ জানিয়েছে।
বুধবার সকালে গোবরডাঙ্গা এলাকায় পুলিশ টহল দেওয়ার সময় তাদের কথাবার্তার ধরন শুনে সন্দেহ হয় পুলিশের। এরপর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তারা জানায়, দালাল ধরে ভারতের মুম্বাইয়ে কাজ করতে যাওয়ার উদ্দেশ্যেই ভারতে এসেছে তারা। গোবরডাঙ্গা থেকে বাসে বা ট্রেনে করে শিয়ালদহ যাওয়ার পরিকল্পনা ছিলো তাদের। সেই উদ্দেশ্যের ঘোরাঘুরি করছিলো তারা।
অবিনাশ বিশ্বাস নামে ওই দালাল মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের মুম্বাইয়ে পৌঁছে দেয়ার আশ্বাস দিয়েছিলো বলেও জানায় ওই দুই নারী।
হাবড়া থানার ইন্সপেক্টর ইনচার্জ গৌতম মিত্র জানান, ভারতে প্রবেশের বৈধ কাগজপত্র না থাকার কারনে ওই দুই বাংলাদেশি নারীকে গ্রেফতার করা হয়েছে।
-জেডসি
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত











