অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আসবেন না: কমলা হ্যারিস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ৮ জুন ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ না করার আহ্বান জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, তিনি মূলত অভিবাসনে ইচ্ছুক গুয়েতেমালার মানুষকে এ আহ্বান জানিয়েছেন।
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে গুয়েতেমালায় গিয়ে সোমবার (৭ জুন) এ আহ্বান জানান কমলা।
সংবাদ সম্মেলনে কমলা হ্যারিস বলেন, 'আমি এই অঞ্চলের জনগণের কাছে পরিষ্কারভাবে বলতে চাই যারা চিন্তা করছেন মেক্সিকো সীমান্ত দিয়ে ঝুঁকিপূর্ণ পথে যুক্তরাষ্ট্রে আসার, অবশ্যই এই ভাবে আসবেন না।'
তিনি আরো বলেন, 'যুক্তরাষ্ট্র আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সীমান্ত সুরক্ষায় কাজ করে যাবে।'
সংবাদ সম্মেলনে কমলা হ্যারিস আরো বলেন, গুয়েতেমালার জনগণ যাতে নিজ দেশেই যথার্থ জীবিকার আশা করতে পারেন, এই লক্ষ্যে বাইডেন প্রশাসন কাজ করছে।
এর আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে রোববার সন্ধ্যায় গুয়েতেমালায় যান কমলা হ্যারিস।
গুয়েতেমালা সিটির বাইরে এক বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্যাড্রো ব্রোলো ও মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম পপ তাকে স্বাগত জানান।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট গুয়েতেমালা থেকে অভিবাসনের মূল কারণগুলোর মোকাবেলার লক্ষ্য রেখেই এই সফরে যান।
যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অনিবন্ধিত অভিবাসীদের মধ্যে গুয়েতেমালার নাগরিকরাই সর্বাধিক। বিষয়টি নিয়ে হোয়াইট হাউস তীব্র সমস্যার মুখে রয়েছে।
সফরে হ্যারি গুয়েতেমালায় আদিবাসী নারী ও মেয়েদের শিক্ষা ও অর্থনৈতিক সাহায্যে চার কোটি ডলারের অনুদানের ঘোষণা দেন। এছাড়া দেশটিতে করোনা মহামারী রোধ করতে পাঁচ লাখ টিকার সরবরাহ করা হবে বলে জানান।
সোমবার সন্ধ্যায় কমলা হ্যারিস মেক্সিকোর উদ্দেশ্যে গুয়েতেমালা ছাড়েন।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










