অব্যাহতি পেলেন ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি-সম্পাদক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৬ পিএম, ১৯ জুন ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
ইডেন মহিলা কলেজে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় দায়ের হওয়া আলাদা দুই মামলা থেকে ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ ৩৩ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের লালবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শওকত মাহমুদ।
তিনি জানান, ওই দুই মামলায় পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে তাদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত।
এর আগে আদালতে হাজির হন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের উভয়পক্ষের নেত্রীরা। পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দাখিল করেননি কোনো পক্ষই। পরে পুলিশ প্রতিবেদন আমলে গ্রহণ করে তাদের অব্যাহতির আদেশ দেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২৫ সেপ্টেম্বর ইডেন কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়ার সমর্থকদের সঙ্গে সহ-সভাপতিদের সমর্থকদের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার তিনদিন পর ২৮ সেপ্টেম্বর লালবাগ থানায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করে। মামলা দুটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে আদালতে তাদের অব্যাহতির প্রার্থনা করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।
আদালত সূত্রে জানা যায়, আলাদা দুই মামলায় মোট ৩৩ জনকে আসামি করা হয়। এক মামলায় আসামি ১৯ জন, আরেকটিতে ১৪ জন। এক মামলার ১৪ জন আসামি হলেন- ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ সভাপতি রিভা, রাজিয়া, কামরুন্নাহার জ্যোতি, জিন্নাত জাহান লিমা, বিজলি আক্তার, সোমা মল্লিক, শাহানা রহমান, শিরিন সুমি, ফারজানা নীলা, রিতু আক্তার, মিম ইসলাম, নুজহাত ফারিয়া রোকসানা, নূরজাহান ও আনিকা তাবাসসুম স্বর্ণা।
অপর মামলার আসামিদের মধ্যে রয়েছেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি জেবুন নাহার শিলা, মারজান আক্তার ঊর্মি, কল্পনা বেগম, সোনালী আক্তার, সুস্মিতা বাড়ৈ, সাদিয়া জাহান সাথী, জান্নাতুল ফেরদৌস, যুগ্ম-সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী।
প্রসঙ্গত, সাধারণ ছাত্রীদের হেনস্তাসহ নানা হয়রানির বিষয়ে সংবাদমাধ্যমে বক্তব্য দেয়ায় সংগঠনের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসীর ওপর চটেন সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। গত বছরের ২৪ সেপ্টেম্বর রাতে জান্নাতুল ফেরদৌসী নামে ওই নেত্রীকে হেনস্তা ও মারধরের অভিযোগে তামান্না ও রাজিয়াকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেন অন্যপক্ষের নেতাকর্মীরা। পরদিন ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। দফায় দফায় সংঘর্ষের পর ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়। এ ঘটনায় সহ-সভাপতিসহ ১৬ জনকে স্থায়ী বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

