ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৮:৩২:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

অভিনেত্রী নওশাবা অাহমেদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:০৪ পিএম, ৫ আগস্ট ২০১৮ রবিবার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

র‌্যাব জানায়, নওশাবা নিজের দোষ স্বীকার করে র‌্যাবের কাছে জবানবন্দি দিয়েছেন। চলমান আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে ফেসবুক লাইভে গুজব ছড়ান তিনি। রুদ্র নামে এক তরুণের প্ররোচণায় এই কাজ করেছেন বলে নওশাবা র‌্যাবকে জানান।



এ বিষয়ে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলছে।’


এর আগে শনিবার বিকেল ৪টার দিকে ফেসবুক লাইভে নওশাবা বলেন, ‘জিগাতলায় আমাদের ছোট ভাইদের একজনের চোখ তুলে ফেলা ও চারজনকে মেরে ফেলা হয়েছে। একটু আগে ওদেরকে অ্যাটাক করা হয়েছে। ছাত্রলীগের ছেলেরা সেটা করেছে। প্লিজ-প্লিজ ওদেরকে বাঁচান। তারা জিগাতলায় আছে। আপনারা এখনই রাস্তায় নামবেন ও আপনাদের বাচ্চাদের নিরাপদ জায়গায় নিয়ে যাবেন, এটা আমার রিকোয়েস্ট। বাচ্চাগুলো নিরাপত্তাহীনতায় আছে। যে পুলিশরা আছেন আপনারা অবশ্যই নিজেদের বাচ্চাদের প্রোটেকশন দেন। আপনারা প্লিজ কিছু একটা করেন। আপনারা সবাই একসাথে হোন। আমি এ দেশের মানুষ, এ দেশের নাগরিক হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি।’