অভিবাসী শিশুর পুনর্মিলনে সহায়তা করবেন মার্কিন ফার্স্ট লেডি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ৩০ জানুয়ারি ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে আলাদা হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলনে তার স্বামীর প্রশাসনের প্রচেষ্টায় অংশ নেবেন। শুক্রবার হোয়াইট হাউস একথা জানিয়েছে। খবর এএফপি’র।
হোয়াইট হাউসের নারী মুখপাত্র জেন পিসাকি বলেন, তার নির্বাচনী প্রচারণা প্রতিশ্রুতি অনুযায়ী, প্রেসিডেন্ট জো বাইডেন এসব পরিবার ও শিশুদের পুনরায় একত্রকরণের বিষয়ে মঙ্গলবার তার একটি টাস্ক ফোর্স চালু করার বিষয়ে ঘোষণা দেয়ার পরিকল্পনা রয়েছে। এ ব্যাপারে তিনি ও তার স্ত্রী ড. বাইডেন ব্যক্তিগতভাবে কিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন।
তিনি আরো বলেন, এ ট্রাস্ক ফোর্স আলেজান্দ্রো মেয়রকাসের কমান্ডের আওতায় থাকবে। সোমবার ডিপার্টমেন্ট ফর হোমল্যান্ড সিকিউরিটির প্রধান হিসেবে তাকে সিনেটে নিশ্চিত করার কথা রয়েছে।
৬৯ বছর বয়সী জিল বাইডেন শিক্ষায় ডক্টরেট করেছেন। তার স্বামী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি ওয়াশিংটনের কাছাকাছি কোনো একটি ইউনিভার্সিটিতে শিক্ষাদানের পরিকল্পনা করছেন।
গত ডিসেম্বরে তিনি টেক্সাস সীমান্তবর্তী মেক্সিকোর একটি অভিবাসী শিবির পরিদর্শন করেন।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










