ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২২:৩৯:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার জামিন বাড়লো

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:৪৪ পিএম, ১০ অক্টোবর ২০১৮ বুধবার

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত খালেদা জিয়ার জামিনের মেয়াদ আগামী ১১ অক্টোবর পর্যন্ত বর্ধিত করেছে হাইকোর্ট।

আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল এ জামিনের আবেদন করেন। এর আগে এ মামলায় সর্বশেষ গত ৩ অক্টোবর খালেদা জিয়ার জামিনের মেয়াদ ৮ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছিলেন আদালত।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুর রেজ্জাক খান। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

মামলায় খালেদা জিয়াকে ১২ মার্চ হাইকোর্ট চার মাসের জামিন দেন। চার মাস শেষে ১৯ জুলাই পর্যন্ত তার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছিল। পরে দ্বিতীয় দফায় ২৬ জুলাই, তৃতীয় দফায় ৩১ জুলাই, চতুর্থ দফায় ১৩ আগস্ট, পঞ্চম দফায় ৩ অক্টোবর এবং ষষ্ঠ দফায় ৮ অক্টোবর পর্যন্ত জামিন বর্ধিত করেন হাইকোর্ট। সপ্তমবারের মতো এ মামলায় বর্ধিত জামিন পেলেন খালেদা জিয়া।

খালেদা জিয়াকে চিকিৎসা দেয়ার জন্য হাইকোর্টের নির্দেশের পর গত ৬ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে ভর্তি রয়েছেন।