অর্থনীতে নিয়ে মোদি সরকারকে খোঁচা অপর্ণা সেনের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
আবারও ভারতের মোদি সরকারকে খোঁচা দিলেন অভিনেত্রী ও চিত্র পরিচালক অপর্ণা সেন। কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের তৈরি করা একটি গ্রাফিক্স কার্ড টুইট করেছেন তিনি৷ সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘ফরওয়ার্ডেড অ্যাজ রিসিভড৷’ অপর্ণার এই টুইট যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷
সোমবার সন্ধ্যায় একটি টুইট করেন অপর্ণা সেন। সেখানে নরেন্দ্র মোদিকে মনমোহন সিংহের তুলনায় ছবিতে অনেক খাটো দেখানো হয়েছে। দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদির বিমর্ষ মুখ, আর মনমোহন থাম্বস আপ দেখাচ্ছেন। তার নিচে মনমোহন ও মোদি আমলের অর্থনীতির বিভিন্ন সূচকের তুলনা করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে, মনমোহনের আমলে বৃদ্ধির হার ছিল ৮.০২ শতাংশ, মোদির আমলে তা কমে দাঁড়িয়েছে ৫ শতাংশ। মনমোহনের আমলে বেকারত্বের হার ছিল ২.২ শতাংশ। মোদির সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৭.৯ শতাংশ। তা ছাড়া মনমোহন সিংয়ের সরকারে আমলের যেখানে রফতানির হার ৬৯ শতাংশ ছিল সেখানে মোদির আমলে ৯.৭১ শতাংশ।
কয়েকদিন আগেই নাম না করে গেরুয়া শিবিরকে খোঁচা দিয়েছিলেন তিনি। টুইটে তিনি লিখেছিলেন, ‘তিনি (মনমোহন) এতই ভদ্রলোক ছিলেন যে কখনওই নিজের ঢাক পেটাননি। কিন্তু এটা অনস্বীকার্য যে তিনি অসাধারণ ছিলেন। যদি অদূর ভবিষ্যতে আমাদের অর্থনৈতিক মন্দা, মহামারী ও দাঙ্গার মধ্যে ডুবে যেতে না হয়, তা হলে আমাদের তাকেই দরকার। জাতীয়তাবাদ দিয়ে এ সব রোখা যাবে না।’
গত শুক্রবার আর্থিক বৃদ্ধি নিয়ে পরিসংখ্যান প্রকাশ হয়েছে। তাতে দেখা গিয়েছিল, শেষ ত্রৈমাসিকে (এপ্রিল থেকে জুন) আর্থিক বৃদ্ধির হার নেমে এসেছে মাত্র পাঁচ শতাংশে। সোমবার আবার কোর সেক্টর তথা মূল আটটি শিল্পক্ষেত্রের উৎপাদনে বৃদ্ধির হার প্রকাশ হয়েছে। তাতে বলা হয়েছে, জুলাই মাসে কোর সেক্টরে বৃদ্ধির হার ছিল মাত্র ২.১ শতাংশ। এই পরিসংখ্যানের প্রতিটিই যে অর্থনীতির মন্দগতির দিকে ইঙ্গিত করছে তা বলাবাহুল্য। ফলে মোদি সরকার তথা বিজেপি-র উপর রাজনৈতিক চাপও বাড়ছে।
এই পরিসংখ্যান প্রকাশিত হওয়ার পরই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সেটাকে ম্যান-মেড সঙ্কট বলে মন্তব্য করেছিলেন৷ নরেন্দ্র মোদির উদ্দেশ্যে তিনি বলেছিলেন, প্রতিহিংসার রাজনীতি ছেড়ে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কথা শুনে অর্থনৈতিক সঙ্কট থেকে দেশকে উদ্ধার করুন।
-জেডসি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক










