ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১০:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২ ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০ রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী

অলিউল্লাহ সখের ছাগলের দাম ৩ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১১ আগস্ট ২০১৯ রবিবার

ছাগলটির গায়ের রং সোনালি। আছে সাদা সাদা ছোপও। ওজন ১২৮ কেজি। নাম তার ‘টাইগার’। ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া গ্রামের অলিউল্লাহ তার এই পোষ্যটিকে গত বৃহস্পতিবার গাবতলীর পশুর হাটে তুলেন। দাম চাইছেন আকাশ ছোঁয়া; তিন লাখ টাকা!

অলিউল্লাহ জানান, শখ করেই তিনি ছাগলটির নাম দিয়েছেন টাইগার। তিন বছর ধরে ছাগলটি পুষছেন তিনি। চার ফুটের ওপরে উচ্চতার ছাগলটিকে এবারের কোরবানির ঈদে বিক্রি করবেন তিনি।

গত বছরও টাইগারকে পশুর হাটে তুলেছিলেন অলিউল্লাহ। লাখ টাকার উপরে ক্রেতারা দাম হাঁকলেও বিক্রি করেননি তিনি। প্রতিদিন আধা কেজি আপেল ও মাল্টার সঙ্গে উন্নত মানের খাবার খায় টাইগার। তাই এবারের কোরবানির হাটে ছাগলটির দাম তিন লাখ টাকার কমে বিক্রি করবেন না ছাগলের মালিক।

অলিউল্লাহর আশা, এবারের গাবতলী হাটের সেরা ছাগল হবে টাইগার। প্রত্যাশা অনুযায়ী দামে বিক্রি করতে পারবেন বলেও জানান তিনি।