ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২৩:২৩:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

অসুস্থ বৃদ্ধাকে সৈকতে ফেলে উধাও নাতি, উদ্ধার করল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ৩০ এপ্রিল ২০২১ শুক্রবার

ছবি: ইন্টারনেট থেকে

ছবি: ইন্টারনেট থেকে

করোনা মহামারিতে প্রিয়জনের সুস্থতা কামনা করে রাত জাগছেন হাজার হাজার মানুষ। তার মধ্যেই চূড়ান্ত অমানবিকতার ছবি ধরা পড়েছে ভারতের পশ্চিবঙ্গে। গুরুতর অসুস্থ অবস্থায় তাজপুর সৈকত থেকে উদ্ধার করা হল এক বৃদ্ধাকে। হাতে স্যালাইনের চ্যানেল এবং মুখ থেকে লালা পরা অবস্থায় ওই মহিলার নাতি তাকে সেখানে ফেলে পালিয়ে গেছে বলে অভিযোগ।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সমুদ্র সৈকতে ওই মহিলাকে কাতরাতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ তাকে ও ভাবে একা পড়ে থাকতে দেখে সন্দেহ দেখা দেয়। কিন্তু বৃদ্ধা করোনায় সংক্রমিত হয়ে থাকতে পারেন ভেবে আতঙ্কে তার কাছে ঘেঁষার সাহস পাচ্ছিলেন না কেউ। শেষমেশ পুলিশে খবর দেওয়া হয়। তারাই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায়।

গোটা ঘটনায় প্রত্যক্ষদর্শী সুকুমার রায় নামের এক স্থানীয় ব্যবসায়ী। তিনি বলেন, বৃদ্ধাকে দেখতে অনেকেই ভিড় করেছিলেন সৈকতে। কিন্তু করোনার ভয়ে কাছে যাচ্ছিলেন না কেউ। বাধ্য হয়েই পুলিশের স্মরণাপন্ন হই। পুলিশ এলে পিপিই কিট পরে আমিও হাত লাগাই। বৃদ্ধাকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করে এসেছি।