অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রইদ’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৮ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
সংগৃহীত ছবি
একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে সিনেমাটি নির্বাচিত হয়েছে। আজ রোববার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়।
এবার অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য মোট পাঁচটি সিনেমা জমা পড়ে। সিনেমাগুলো হলো নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। প্রাথমিক বাছাইয়ের পর চারটি সিনেমা বিবেচনায় আসে। সেখান থেকে চূড়ান্তভাবে বাংলাদেশের সিনেমা হিসেবে নির্বাচিত হয় ‘রইদ’।
বাংলাদেশের হয়ে অস্কারের আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার খবরে আনন্দিত নির্মাতা মেজবাউর রহমান সুমন। আজ দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন, ‘অনুভূতিটা ভালো, আনন্দের। কারণ, এটা আমাদের গল্প, আমাদের এই অঞ্চলের গল্প। আমাদের এখানকার সংস্কৃতি ও চিন্তার ভেতর দিয়ে গল্পটা এগিয়েছে। সিনেমা শুধু বাণিজ্যিক দিক থেকে দেখার বিষয় নয়, এর একাডেমিক ও নান্দনিক দিকও আছে। “রইদ”-এর মাধ্যমে আমরা সেই অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছি।’
কথা প্রসঙ্গে সুমন আরও বলেন, ‘একটা সময় অস্কারে বাংলাদেশ থেকে যাওয়ার মতো ছবি সেভাবে ছিল না। বেশ কয়েক বছর ধরে ভালো মানের ছবি অস্কারে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে। এটা বাংলাদেশের সিনেমার জন্য একটা আশার দিক বলে মনে করছি। একটা সময় হয়তো বাংলাদেশ এর সুফলও হয়তো পাবে।’
‘রইদ’ মূলত সাধু ও তাঁর স্ত্রী পাগলির সম্পর্কের সরল অথচ গভীর আখ্যান। প্রেম ও নীরবতার মধ্য দিয়ে মানবজীবনের চিরন্তন এক আদিম প্রেমের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমানের চিত্রনাট্যে নির্মিত ছবিটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।
অস্কারে ‘রইদ’ নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় অভিনেত্রী নাজিফা তুষিও মনে করেন, এই যাত্রা বাংলাদেশের সিনেমার জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে। এখন অপেক্ষা অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকার
অস্কার বাংলাদেশ কমিটির সাত সদস্যের মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতে সিনেমাটি নির্বাচন করা হয়েছে। কমিটির চেয়ারপারসন জহিরুল ইসলাম। অন্য সদস্যরা হলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।
- কিশোরীকন্যার মৃত্যুতে ভেঙে পড়েছেন অভিনেতা চ্যাড লো
- ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে মমতা
- মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা
- ভরা মৌসুমেও পদ্মায় দেখা নেই ইলিশের
- বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
- মেঝে বারান্দা করিডোরেও চিকিৎসা নিতে হচ্ছে ডেঙ্গু রোগীদের
- জাতীয় কন্যা শিশু দিবস আজ
- বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা আবদুল করিমের মৃত্যুবার্ষিকী আজ
- অর্থায়ন কাটছাঁটে ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: জাতিসংঘ
- সুপার এল নিনিয়ো: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
- অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রইদ’
- দারুল আদালত: ইটের দেয়ালের আড়ালে ৪০০ বছরের ইতিহাস
- হার্ট ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন
- ইয়ামালের জাদুতে ক্রোয়েশিয়াকেও উড়িয়ে দিল বিশ্বচ্যাম্পিয়নরা
- এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা!
- পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী
- দেশের বাজারে ফের কমলো সোনার দাম
- বিশ্ব হৃদরোগ দিবস: দেশে হৃদরোগে প্রতিদিন প্রায় ৭৭৭ জনের মৃত্যু
- মাল্টা চাষে গৃহবধূ শারমিনের বাজিমাত
- শুভ-পায়েলের ‘হ্যাপিলি ম্যারিড’ দেখা যাবে ৮ অক্টোবর
- এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা!
- বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা
- দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি
- গৃহযুদ্ধে বিপর্যস্ত ইয়েমেন, টিকে থাকতে স্কুল ছেড়ে কাজে শিশুরা
- ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু
- ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে মমতা
- মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা
- রাজধানীতে চড়া ফলের বাজার, নজরদারির আশ্বাস
- যেসব দক্ষতা চাকরির বাজারে অপ্রতিরোধ্য করে তুলবে আপনাকে










