ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১৮:৪৪:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি

অস্ট্রিয়ায় টিকা না নেওয়া ২০ লাখ মানুষ লকডাউনে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১৫ নভেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস থেকে সুরক্ষায় টিকার পূর্ণ ডোজ না নেওয়া প্রায় ২০ লাখ মানুষকে লকডাউনে রেখেছে অস্ট্রিয়া। 

দেশটিতে করোনার সংক্রমণ সম্প্রতি বেড়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।  খবর বিবিসির।  

অস্ট্রিয়ার চ্যাঞ্চেলর আলেক্সান্ডার শ্যালেনবার্গ এ বিষয়ে বলেন, আমরা টিকার ডোজ না নেওয়া ব্যক্তিদের লকডাউনে রাখার বিষয়টি হালকাভাবে নিচ্ছি না।  এটি এই মুহূর্তে জরুরি হয়ে উঠেছে।

লকডাউনে থাকা ব্যক্তিরা শুধুমাত্র জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বেরোতে পারবেন।  যেমন কাজ ও খাবার কেনার প্রয়োজনে বাড়ি থেকে বের হতে পারবেন।

অস্ট্রিয়ার ৬৫ শতাংশেরও বেশি মানুষ করোনার টিকার পূর্ণ ডোজ নিয়েছেন।  যেটি পূর্ব ইউরোপে টিকা গ্রহণের সবচেয়ে কম গড়ের একটি। 

 

এই বিভাগের জনপ্রিয়