ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ১:৫০:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

অস্ট্রেলিয়ান সিনেটরের মাথায় ডিম ফাটিয়ে নায়ক কিশোর!

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫২ পিএম, ১৭ মার্চ ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার কারণ হিসেবে মুসলিম অভিবাসনকে দায়ী করায় অস্ট্রেলিয়ান সিনেটর ফ্রেসার অ্যানিংয়ের মাথায় ডিম ফাটায় এক কিশোর।  স্থানীয় সময় শনিবার সকালের এই ঘটনায় সাহসী ওই কিশোরকে অনেকে নায়ক হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া তার পক্ষে শুরু হয়েছে অর্থ সংগ্রহের কাজ।

যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম মাদার জোনস জানিয়েছে, ওই কিশোরের পক্ষে আইনি লড়াই ও আরও ডিম কেনার জন্য অর্থ সংগ্রহ করতে শুরু করেছে একটি সংগঠন। অর্থ সংগ্রহের কাজ শুরু করা ওই সংগঠনের নাম গো-ফান্ড-মি। তারা এরইমধ্যে প্রচারণার মাধ্যমে প্রায় ২০ হাজার মার্কিন ডলার সংগ্রহ করেছে।

প্রসঙ্গত, স্থানীয় সময় শনিবার বিকেলে অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি সংবাদ সম্মেলনে কথা বলার সময় অ্যানিংয়ের পেছনে দাঁড়িয়ে থাকা তরুণ তার মাথায় একটি ডিম ভাঙে। এসময় ওই তরুণ নিজেই এই দৃশ্য তার ফোনে ভিডিও করছিলেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়াভিত্তিক গণমাধ্যম পেডেসট্রিয়ান।

গণমাধ্যমটিতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি বুঝে ওঠার পর অ্যানিং এবং তার সমর্থকরা চড়থাপ্পড় মারতে শুরু করে ১৭ বছর বয়সী এই তরুণকে। ধস্তাধস্তির একপর্যায়ে তারা তাকে মেঝেতে শুইয়ে ফেলে। পরবর্তীতে অ্যানিংয়ের সমর্থক ও সহযোগীরা তাকে পুলিশের হাতে তুলে দেয়।

-জেডসি