ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ০:৩০:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেতে আপন ভাই-বোনের বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৮ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার নাগরিকত্বের জন্য ভারতে পাঞ্জাব প্রদেশে আপন ভাই-বোন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।

রবিবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওই মেয়ের ভাই অস্ট্রেলিয়ার নাগরিক। তাই বোনকেও সে দেশের নাগরিকত্ব পাইয়ে দিতে পরিচয় গোপন করে পাঞ্জাব কোর্টে গিয়ে বিয়ে করেন তারা। এরই মাঝে বোনটির অস্ট্রেলিয়ার ভিসা নিশ্চিত হয়েছে গেছে বলে জানা গেছে। অন্য দেশের নাগরিকত্ব পেতে সমাজ, আইন ও ধর্মীয় বিধিনিষেধ না মেনে এই বিয়েকে প্রতারণার হিসেবে দেখছে পুলিশ প্রশাসন।

এ ঘটনার তদন্তে থাকা পুলিশ কর্মকর্তা জয় সিংহ বলেন, আমরা তদন্ত করে জানতে পেরেছি মেয়েটি অস্ট্রেলিয়ার ভিসা পেয়ে গেছে। সে এখন অস্ট্রেলিয়ার নাগরিক। তারা চাচাতো ভাই-বোনের মিথ্যা পরিচয় দিয়েছিল। এমনকি মেয়েটি কয়েকদিন আগে অস্ট্রেলিয়ায় গিয়েছিলো, সেখানে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ছিল।

তিনি আরো বলেন, মিথ্যা পরিচয়ের ভিত্তিতে তারা অস্ট্রেলিয়া কর্তৃপক্ষকেও প্রতারিত করেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

-জেডসি