অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ১৪ জুন ২০২৬ রবিবার
সিনেমাটির পোস্টার। ছবি : ফেসবুক থেকে নেওয়া
দেশে মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়ানো আলোচিত সিনেমা ‘বনলতা সেন’ এবার দেশের সীমানা পেরিয়ে অস্ট্রেলিয়ায় মুক্তি পেতে যাচ্ছে। জীবনানন্দ দাশের জীবন, সাহিত্যচর্চা এবং তাঁর কালজয়ী কবিতা ‘বনলতা সেন’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি ইতোমধ্যে দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে।
সিনেমাটির নির্মাণশৈলী, দৃশ্যায়ন, সংলাপ ও অভিনয় বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল জানিয়েছেন, সিনেমাটি অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে—সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ ও অ্যাডিলেডে মুক্তি পেতে যাচ্ছে। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় তিন সপ্তাহ পর প্রবাসী দর্শকদের জন্য এই প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘দেশে বনলতা সেন যেভাবে দর্শকদের ভালোবাসা পেয়েছে, তা আমাদের অনুপ্রাণিত করেছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকদের কাছ থেকেও দীর্ঘদিন ধরে সিনেমাটি মুক্তির অনুরোধ পাচ্ছিলাম। সেই চাহিদার প্রেক্ষিতেই পাঁচটি শহরে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই হল তালিকা ও প্রদর্শনীর সময়সূচি প্রকাশ করা হবে।’
তিনি আরও বলেন, ‘শুধু অস্ট্রেলিয়াই নয়, পশ্চিমা বিশ্বের আরও কয়েকটি দেশেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। আমরা চাই বাংলা সাহিত্য ও সংস্কৃতিভিত্তিক এই কাজটি আন্তর্জাতিক দর্শকদের কাছেও পৌঁছে যাক।’
২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটি গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বর্তমানে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী চলছে।
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন










