ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১২:৪১:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০ আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি

অস্ট্রেলিয়ার সীমান্ত ২০২১ সালেও খোলার সম্ভাবনা নেই

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৮ পিএম, ১৮ জানুয়ারি ২০২১ সোমবার

অস্ট্রেলিয়ার সীমান্ত ২০২১ সালেও খোলার সম্ভাবনা নেই

অস্ট্রেলিয়ার সীমান্ত ২০২১ সালেও খোলার সম্ভাবনা নেই

ভ্রমণকারীদের জন্য চলতি বছর অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সীমান্ত খোলার সম্ভাবনা নেই। করোনাভাইরাসের টিকা দেয়া সত্ত্বেও সীমান্ত বন্ধ রাখার কথা জানালেন দেশটির শীর্ষ একজন স্বাস্থ্য কর্মকর্তা।

দেশটির স্বাস্থ্য বিভাগের সেক্রেটারি ব্রেনডাম মারফি আজ সোমবার বলেছেন, ২০২১ সালে অস্ট্রেলিয়ায় অবাধে আসা যাওয়া পুনরায় শুরুর আশা করা হচ্ছে না।

সরকারি সম্প্রচার মাধ্যম এবিসিকে তিনি আরো বলেন, আমি মনে করি এ বছরও সীমান্তে কড়াকড়ি বহাল থাকবে।

তিনি বলেন, এমনকি অধিকাংশ জনগণকে টিকা দেয়া সত্ত্বেও সীমান্ত খোলা হবে না। কারণ আমরা জানি না এই টিকা সংক্রমণ বন্ধ করবে কিনা।

গত বছরের মার্চ মাস থেকে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সীমান্ত বন্ধ রয়েছে। এতে হাজার হাজার অস্ট্রেলিয়ান বিদেশে আটকা পড়েছে। কেউ ফিরতে চাইলে তাকে হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিন বাবদ ২ হাজার ৩শ’ মার্কিন ডলার অবশ্যই খরচ করতে হবে।

দেশটিতে ফাইজার ও অক্সফোর্ডের টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে টিকা দেয়ার কাজ শুরু হবে।