ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৬:০১:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ায় শিশু নিপীড়নে জড়িত ৪৪ জনকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৯ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

অস্ট্রেলিয়ায় শিশুদের আটকে রেখে যৌন নির্যাতনসহ নানা নিপীড়নের ছবি ও ভিডিও বানিয়ে সেগুলো অনলাইনে পোস্ট করার সঙ্গে জড়িত সন্দেহে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এছাড়া এসব নিপীড়নের শিকার ১৬ শিশুকেও উদ্ধার করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, অনলাইনে শিশু নিপীড়নের নানা ছবি ও ভিডিওর সূত্র ধরে প্রায় এক বছরের তদন্তের পর অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) ওই ব্যক্তিদের গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ওই ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৫৭ বছরের মধ্যে। নানা অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে ‍তাদের আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মোট ৩৫০টি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ। সব অভিযোগই শিশুদের আটকে রাখা ও নির্যাতন করা সম্পর্কিত।

গ্রেফতার ব্যক্তিরা একটি ‘ক্লাউড স্টোরেজ’ প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুদের নিপীড়নের ভিডিও ও ছবি আদান-প্রদান করতো।

তদন্ত কর্মকর্তারা দিন-রাত পরিশ্রম করে ওই শিশুদের খুঁজে বের করে তাদের উদ্ধার করেছে বলে জানান পুলিশ কমিশনার রিস কারশউ।

তিনি বলেন, ‘আমাদের তদন্ত কর্মকর্তারা ক্লান্তিহীন ভাবে একের পর এক অসংখ্য ছবি ঘেঁটে একটি একটি করে সূত্র জড়ো করেছে, তারা কখনো আশা ছাড়েনি।’

গ্রেফতার ব্যক্তিরা সমাজের নানা ক্ষেত্রে কাজ করেন। তাদের কেউ কেউ নির্মাণ ক্ষেত্রে, কেউ পরিবহন, প্রশাসন এবং নানা সেবা প্রদাণ প্রতিষ্ঠানে কর্মরত।

এএফপি জানায়, তারা এ বছর এরকম ১৩৪টি শিশুকে উদ্ধার করেছে। তাদের মধ্যে ৬৭ শিশুকে অস্ট্রেলিয়ার বাইরে থেকে উদ্ধার করা হয়।

-জেডসি