অস্থির নিত্যপণ্যের বাজার, স্বস্তিতে নেই ক্রেতারা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৮ পিএম, ৪ জুন ২০২১ শুক্রবার
ছবি: সংগৃহীত
মাছ বাজারে দামের হৈ হৈ রব নেই অনেকদিন। বাজারে সপ্তাহের ব্যবধানে মাছের দাম খুব একটা ওঠানামা না করলেও অস্থির হয়ে পড়েছে নিত্যপণ্যের বাজার। ভোজ্যতেল থেকে শুরু করে পেঁয়াজ, রসুন, ডালের দাম বেড়েছে। একই সঙ্গে বেড়েছে আটা, ময়দা, চিনির দামও। কেজিতে এক থেকে দুই টাকা বেড়েছে চালের দাম। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
শুক্রবার সকালে রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে বাজার দরের এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, চিকন, মাঝারি ও মোটা সব ধরনের চালের দাম তিন দিনের ব্যবধানে কেজিতে এক থেকে দুই টাকা বেড়েছে।
শুক্রবার বাজারগুলোতে চিকন চাল বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৮ টাকায়, তুলনামূলক দরিদ্র মানুষকে মোটা চাল কিনতে কেজি প্রতি গুনতে হচ্ছে ৫০ থেকে ৫৪ টাকা।
সপ্তাহের ব্যবধানে লিটারে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে খোলা সয়াবিন তেলের দাম। বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। একই হারে বেড়েছে পামওয়েল বা সুপার তেলের দাম। বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকা দরে।
এছাড়া মুদি বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। যা গত সপ্তাহের তুলনায় ১৫ থেকে ২০ টাকা বেশি। আমদানি করা রসুন ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ছিল ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে। কেজি ৫ টাকা বেড়েছে মসুর ডালের দাম।
গত সপ্তাহে ৩২ থেকে ৩৪ টাকা কেজি দরে বিক্রি হওয়া প্যাকেট আটা এ সপ্তাহে ৩৪ থেকে ৩৬ টাকা। ৪৪ থেকে ৪৬ টাকায় বিক্রি হচ্ছে ময়দা। যা গত সপ্তাহেও ৪২ থেকে ৪৪ টাকায় বিক্রি হয়েছে।
মুদি বাজারে ৭০ টাকা কেজি দরে বিক্রি হওয়া খোলা চিনি এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি দরে। আগের মতোই ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু।
ব্রয়লার মুরগির ডিমের হালি ৩০ থেকে ৩২ টাকা। ডজন বিক্রি হচ্ছে ৯০ টাকায়।
এদিকে গরু, খাসির মাংস ও মুরগির দাম স্থিতিশীল রয়েছে। গরুর মাংস ৫৫০-৬০০ টাকা, খাসি ৮০০-১০০০ টাকা, ব্রয়লার ১৩০-১৩৫ টাকা, লেয়ার ২২০-২৩০ টাকা, সোনালি মুরগি ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুরগির ডিম ৩২ টাকা হালি (পূর্বে ছিল ২৮-৩০ টাকা) ও হাঁসের ডিম ৪০ টাকা হালি (পূর্বে ছিল ৩৬-৩৮ টাকা) দরে বিক্রি হচ্ছে।
একইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সব ধরনের শাকসবজির দামও। গোল আলু, টমেটো, গোল বেগুন, লম্বা বেগুন, করলা, পটল, লাউ, কাঁচা পেঁপে, শসা, গাজর, ফুলকপি, বরবটি, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, ঝিঙা, কচুর লতি, ঢেঁড়স, লাউশাক, পালং শাক, লাল শাক, কলমি শাকসহ সবধরনের শাক সবজির দাম বেড়েছে।
গত সপ্তাহে ৩০-৩৫ টাকা কেজি দরে বিক্রি হওয়া বেগুন আজ বিক্রি হচ্ছে ৫৫-৬৫ টাকায়, কাঁচামরিচ পূর্বে ৫৫ টাকা কেজি বিক্রি হলেও আজ হচ্ছে ৬০ টাকা, ১ কেজি রসুন কিনতে গুণতে হচ্ছে ১২৫-১৩০ টাকা। পূর্বমূল্য ছিল ১২০ টাকা। গোল আলুর দাম হয়েছে ২৫ টাকা কেজি। যা গত সপ্তাহে বিক্রি হয় ২০ টাকায়। এছাড়াও আদা ১০০-১২০ টাকা, করলা ৬০-৭০ টাকা, পটল ৪০ টাকা, লাউ ৫০-৬০ টাকা, কাঁচা পেঁপে ৫০ টাকা, গাজর (চায়না) ৮০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কচুর লতি ৬৫ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ এসব সবজি এক সপ্তাহ আগেও পাওয়া যেতো ৫-১০ টাকা কমে।
ক্রেতারা বলছেন, বর্তমান বাজারে সব কিছুর দাম স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। এখন আবার নতুন করে বাজেট হয়েছে। বাজেটের প্রভাবে সামনে হয়তো অন্যান্য জিনিসের দাম আরও বাড়তে পারে।
-জেডসি
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম










