অস্বচ্ছল-প্রান্তিক নারীদের মাঝে গাভী বিতরণ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৪ পিএম, ৩০ আগস্ট ২০১৯ শুক্রবার
বান্দরবান জেলার রুমা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অস্বচ্ছল ও প্রান্তিক পরিবারের নারী উন্নয়নে ৪টি ইউনিয়নের ৫০ জন নারীকে গাভী বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
আজ শুক্রবার দুপুরে রুমা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে পার্বত্য অঞ্চলের অস্বচ্ছল ও প্রান্তিক পরিবারের নারীদের উন্নয়নে গাভী বিতরণ প্রকল্পের আওতায় এসব গাভী বিতরণ করা হয় ।
রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউল আলম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল বম ও ক্যসাপ্রু প্রমুখ বক্তব্য রাখেন।
বীর বাহাদুর উশৈসিং আরো বলেন, আমরা শান্তি চাই। পাড়া মহল্লায় কোন সন্ত্রাসী যেন না থাকে আর কেউ যদি সন্ত্রাসীদের প্রশ্রয় দেন তাহলে সব দায়ভার তাকেই নিতে হবে ।
তিনি বলেন, নারীর জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নারীদেরকে রাজনীতিসহ রাষ্ট্রের আরো বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছেন।
আর আগে মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে ১ কোটি ৬৫ লাখ টাকার ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় রুমা সাঙ্গু সরকারি কলেজের তিন তলা একাডেমিক ভবন উদ্বোধন করেন।
এছাড়া তিনি রুমা উপজেলায় ৮ লাখ টাকা ব্যয়ে বান্দরবান রুমা সড়কের ধুর্নেন্দুপাড়া যাত্রী ছাউনি নির্মাণ, ৪০ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ মসজিদ নির্মাণ ও ১০ লাখ টাকা ব্যয়ে রুমা সাঙ্গু সরকারি কলেজের শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করেন।
তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ৭ কোটি ৬৩ লক্ষ ২৬ হাজার টাকা ব্যয়ে তিনটি গার্ডার ব্রীজ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৬ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ।
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি



