ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ২:০৮:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

অাজ জাতীয় চলচ্চিত্র দিবস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৫৯ পিএম, ৩ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

আজ মঙ্গলবার জাতীয় চলচ্চিত্র দিবস। ‘জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটি’ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সপ্তমবারের মত দিবসটি উদযাপন করবে। দিবসটির এবারের প্রতিপাদ্য ’ঐতিহ্যের ভিত্তি ধরি, দেশের ছবি রক্ষা করি’।

 

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পৃথক বাণী প্রদান করেছেন।

 

১৯৫৭ সালের ৩ এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তৎকালীন প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিল উথথাপন করেন। আর এই বিলের মাধ্যমে তৈরি হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সেই ঐতিহাসিক অধ্যায়ের স্মরণেই ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনটিকে জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা করেন।

 

দিবসটি জমকালোভাবে উদযাপনের প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। গেল রাত্রে এসডিসি সাজানো হয়েছিল বর্ণিল আলোয়। পুরো এসডিসি প্রাঙ্গণ সাজানো হয়েছে নতুন পুরোনো চলচ্চিত্রের পোস্টার দিয়ে। এ বিষয়ে সহযোগিতা করেছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। চিত্রনায়ক মান্না ডিজিটাল ভবনের সামনে নির্মিত হয়েছে মূল মঞ্চ।

 

আজ এখান থেকেই ঘোষণা করা হবে সপ্তম চলচ্চিত্র দিবসের উদ্বোধন। সকাল ১০ টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। জাতীয় চলচ্চিত্র দিবসের উদ্ধোধক ও প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি থাকবেন প্রতিমন্ত্রী তারানা হালিম, সাংসদ এ কে এম রহমতুললাহ, সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ, তথ্য মন্ত্রনালয়ের সচিব আব্দুল মালেক। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখবেন এসডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন।

 

আয়োজকরা জানান, উদ্বোধনী আয়োজনের পর বেলা ১১ টায় চলচ্চিত্র সংশিলষট কলাকুশলীরা একটি র‌্যালী বের করা হবে। সাড়ে ১১ টায় চলচ্চিত্র মেলা উদ্বোধন করা হবে। আরও থাকছে রেড কার্পেট সংবর্ধনা, চলচ্চিত্র ও স্থিরচিত্র প্রদর্শনী, সেমিনার ও জনপ্রিয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। এতে অংশ নেবেন রোজিনা, অজ্ঞনা, পপি, নিপুন, জায়েদ খান, মাহিয়া মাহি, সাইমনসহ অনেকে। অনুষ্ঠান উপস্থাপনা করবেন ফেরদৌস জান্নাতুল পিয়া।

 

 

 

এই বিভাগের জনপ্রিয়