ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ৪:২৫:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

অ্যামিবা সংক্রমণে টেক্সাসে এক মেয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

টেক্সাসের একটি নদীতে সাঁতার কাটার সময় ব্রেইন খাদক অ্যামিবার সংক্রমণে ১০ বছরের একটি মেয়ে মারা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

সোমবার তার পরিবারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লিলি মায়ে আভান্ত সেপ্টেম্বরের প্রথম দিকে লেবার ডে’র ছুটির দিনে একটি নদী ও লেকে সাঁতার কাটে। সপ্তাহ শেষে সে জ্বর ও মাথা ব্যথায় আক্রান্ত হয়। তার স্বাস্থ্যের দ্রুত অবনতি হলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরো অবনতি হলে তাকে ফোর্ট ওয়ার্থের কুক চিলড্রেন হসপিটালে ভর্তি করা হয়। তার জীবন বাঁচাতে গোটা আমেরিকা ও বিশ্ব থেকে সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

টেক্সাস ডিপার্টমেন্ট অব স্টেট হেলথ সার্ভিস স্থানীয় মিডিয়াকে বলেছে, লিলির মস্তিষ্কে ব্রেইন খাদক অ্যামিবা প্রবেশ করে মস্তিষ্কের কোষ খেয়ে ফেলেছে। নাক দিয়ে এই অ্যামিবা ব্রেইনে ঢুকে পড়ে। অ্যামিবা শরীরে প্রবেশের প্রায় এক সপ্তাহের মধ্যে প্রথম ব্রেইনে জটিল ইনফেকশন ধরা পড়ে।

সারা বিশ্বে প্রতিদিন নদী ও লেকে লাখ লাখ লোক সাঁতার কাটেন, তবে ব্রেইন খাদক অ্যামিবার সংক্রমণ বিরল ঘটনা।