আইএস থেকে মুক্ত হয়ে যা বললেন শামীমা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
২০১৫ সালে ব্রিটেন থেকে ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে সিরিয়ায় পালিয়ে যায় বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম। গত সপ্তাহে তুমুল লড়াইয়ের মধ্যে শামীমা আইএসের নিয়ন্ত্রণাধীন সর্বশেষ এলাকাটি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। বর্তমানে তিনি একটি শরণার্থী শিবিরে অবস্থান করছেন।
সম্প্রতি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বর্তমানে ১৯ বছরের তরুণী শামীমা। এটি তৃতীয় সন্তান। তার আগের দুটি সন্তানই অপুষ্টি এবং বিনা চিকিৎসায় মারা গেছে। সিরিয়ায় গিয়ে এই তরুণী নেদারল্যান্ডস থেকে আসা একজন আইএস যোদ্ধাকে বিয়ে করেছিলেন।
মাত্র ১৫ বছর বয়সে বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের বেথনাল গ্রীন এলাকা থেকে আরো দুজন বান্ধবী সহ শামীমা বেগম আইএসে যোগ দিতে সিরিয়ায় পালিয়ে গিয়েছিলেন।
গত সপ্তাহে লন্ডনের দৈনিক দি টাইমসের একজন সাংবাদিক সিরিয়ার একটি শরণার্থী শিবিরে শামীমা বেগমের খোঁজ পান। তার বয়স এখন ১৯, এবং তিনি অন্ত:সত্বা ছিলেন।
ঐ সাংবাদিকের মাধ্যমে তিনি ব্রিটিশ সরকারের কাছে আবেদন করেন যে তার আগত শিশু সন্তানের কথা বিবেচনা করে তাকে যেন ব্রিটেনে ফেরত আসতে দেওয়া হয়। সেই থেকে, ব্রিটেনে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে যে, নিষিদ্ধ একটি জঙ্গি সংগঠনের যোগ দিতে যাওয়া এই তরুণীকে ফেরত আসতে দেওয়া উচিৎ কিনা।
শরণার্থী শিবির থেকে রবিবার স্কাই নিউজকে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে তিনি কীভাবে আইএসে যোগ দিতে প্রলুব্ধ হয়েছিলেন তা জানিয়েছেন। সাক্ষাৎকারটি নেন সাংবাদিক জন স্পার্কস।
শামীমাকে প্রশ্ন করা হয় আইএসের কোন বিষয়টি আপনাকে আকর্ষণ করেছিল?
জবাবে শামীমা বলেন, তারা (আইএস) দেখিয়েছে যে আপনি সিরিয়া যেতে পারেন এবং তারা আপনার সকল বিষয়ে যত্ন নেবে। আপনি আপনার পরিবারে থাকবেন এবং কিছু করতে পারবেন। তাছাড়া, আপনি ইসলামিক আইনের অধীনে বসবাস করবেন।
সিরিয়ায় যাওয়ার আগে আপনি কি আইএসের কর্মকাণ্ড সম্পর্কে জানতেন? যেমন ধরুণ-মানুষকে শিরশ্ছেদ করা এবং মত্যুদণ্ড কার্যকর করা ইত্যাদি?
জবাবে শামীমা বলেন, হ্যাঁ, আমি ওই বিষয়গুলো সম্পর্কে জানতাম। এবং আমি এ বিষয়ে একমত ছিলাম। কারণ, আপনি জানেন যে, আমি সিরিয়া যাওয়ার আগে ধার্মিক হয়ে উঠতে শুরু করেছিলাম। তাছাড়া, আমি শুনেছিলাম যে, ধর্মীয়ভাবে এসবের অনুমতি দেওয়া হয়েছে।
আপনি কি জানেন ব্রিটেনে আপনার ফেরার অনুমতি দেওয়া হবে কি হবে সেটা নিয়ে একটা অনিশ্চিত কাজ করছে?
জবাবে শামীমা বলেন, হ্যাঁ, আমি জানি।
এ বিষয়ে আপনার অনুভূতি কী?
শামীমা বলেন, আমি যা কিছু করেছি -এ বিষয়ে আমার প্রতি অনেকের সহানুভূতি থাকা উচিত। আমি আশাবাদী, আমার জন্য এবং আমার সন্তানের জন্য আমাকে ব্রিটেনে ফেরার অনুমতি দেওয়া হবে। কারণ আমি চিরদিনের জন্য এই ক্যাম্পে থাকতে পারি না। এটা সত্যিই সম্ভব না।
-জেডসি
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত











