ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৩:৫৩:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আইডিটি শিক্ষার্থীদের জন্য সহায়ক : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৩৬ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ইন্টারএকটিভ ডিজিটাল টেক্সটবুক (আইডিটি) শিশুদের পাঠ গ্রহণে সহায়ক হবে। আইডিটি শিক্ষার্থীদের সহজে বুঝতে ও শিখতে যেমন সহায়তা করবে, তেমনি শিক্ষকদের জন্যও এটি সহায়ক হবে।


শিক্ষামন্ত্রী আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউট মিলনায়তনে ৬ষ্ঠ শ্রেণীর পাঠ্যবই ‘ইন্টারএকটিভ ডিজিটাল টেক্সটবুকের (আইডিটি)’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, ৬ষ্ঠ শ্রেণীর ১৬টি ইন্টারএকটিভ পাঠ্যবই তৈরি করা হয়েছে। বইগুলোতে অডিও, ভিডিও, টেক্সট এবং এনিমেশন ব্যবহার করা হয়েছে। এতে বিষয়বস্তু শিক্ষার্থীদের কাছে আকর্ষনীয় ও আনন্দদায়ক হবে। সহজে এসব বই থেকে তারা কাঙ্খিত পাঠ গ্রহণ করতে পারবে। ফলে শিক্ষার্থীদের শিখন স্থায়ী হবে।


নাহিদ বলেন, এর আগে নবম-দশম শ্রেণীর ৬টি বইয়ের ই-লানিং ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে। সেসিপ প্রকল্পের আওতায় ৭ম শ্রেণীর ৬টি এবং ৮ম শ্রেণীর ৬টি ইন্টারএকটিভ ডিজিটাল বই তৈরি প্রক্রিয়াধীন রয়েছে।


শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বমানের শিক্ষা অর্জনে আধুনিক জ্ঞান ও প্রযুক্তিকে ধারণ করতে হবে। প্রযুক্তির সুযোগগুলো কাজে লাগাতে হবে।


তিনি বলেন, শিক্ষায় তথ্যপ্রযুক্তির ব্যবহারে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণী থেকে আইসিটি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অনেক বৃদ্ধি পেয়েছে। ভর্তি ও ফলাফল প্রকাশসহ শিক্ষা মন্ত্রণালয়ের অনেক কার্যক্রম পেপারলেস হয়েছে।


জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারয়ণ চন্দ্র সাহার সভাপতিত্বে এ অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, এশীয় ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ এবং টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট-২ প্রকল্পের পরিচালক মো. জহির উদ্দিন বাবর বক্তৃতা করেন।


উল্লেখ্য, টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট-২ প্রকল্পের আর্থিক সহায়তা এবং ব্র্যাকের কারিগরি সহায়তায় এই ১৬টি ‘আইডিটি’ তৈরি করা হয়েছে।