আইডিয়ালে মেয়েদের ওড়না পরা নিষিদ্ধের কোনো সিদ্ধান্ত হয়নি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
আইডিয়ালে মেয়েদের ওড়না পরা নিষিদ্ধের কোনো সিদ্ধান্ত হয়নি: সংসদে শিক্ষামন্ত্রী
ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধে আঘাত করে এ রকম যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকার সর্বদা সচেতন রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের ষষ্ঠ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মোজাফফর হোসেনের (জামালপুর-৫) লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী জানান, ‘মেয়েদের ওড়না পরা নিষিদ্ধ করে দিয়ে ক্লাসে প্রবেশ করানো হচ্ছে’ বিষয়ে গত ১৬ জানুয়ারি থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সরেজমিনে তদন্ত করা হয়। তদন্তে সেখানে মেয়েদের ওড়না পরা নিষিদ্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি মর্মে তথ্য পাওয়া গেছে।
মন্ত্রী বলেন, ‘ছেলে-মেয়ে, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান শিক্ষা, শিষ্টাচার ও ধর্মীয় আদন-প্রদানের লক্ষ্যে শিক্ষকবৃন্দকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করাসহ সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। গত ৩ আগস্ট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভায় ২০২০ সালের জন্য শিক্ষার্থীদের ইউনিফর্ম নির্ধারণ করা হয়েছে।’
দীপু মনি আরও বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য সকল ধর্মের চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর।’
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক