আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনা
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৮ পিএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার
আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনা মন্ত্রিসভার
সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সতর্কতার সঙ্গে এবং কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর সরকারী বাসভবন গণভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নির্দেশ প্রদান করা হয় বলে বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের বৈঠকের বিষয়ে অবহিতকরণকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজ থেকে সোশ্যাল আইসোলেশন বাস্তবায়নের জন্য আরো সতর্ক এবং স্ট্রিক্ট ওয়েতে পদক্ষেপ গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নিবে এবং প্রচার-প্রচারণায় অধিক গুরুত্ব দেবে, যাতে মানুষের মাঝে আরো সচেতনতা বৃদ্ধি পায়।’
তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির ইতোমধ্যেই আগের থেকে কিছুটা অবনতি হয়েছে সুতরাং জনগণের পরিপূর্ণ সাহায্য ছাড়া এটা কোনভাবেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়।’ এজন্য কোয়ারেন্টাইন বা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বারংবার মন্ত্রিসভার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
খন্দকার আনোয়ার বলেন, ‘যেখানে কোয়ারেন্টাইন বা সামাজিক দূরত্ব বজায় রাখা প্রয়োজন সেটা নিজ দায়িত্বে আপনারা বাস্তবায়ন করবেন। অন্যথায় কোনভাবেই এটাকে (করোনাভাইরাসের বিস্তার) নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।’
করোনা নিয়ে মন্ত্রিসভায় বিস্তারিত আলোচনা হয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সেলফ কোয়ারেন্টাইন অনেকেই মানছেন না, যে কারণে মন্ত্রিসভা এ সম্পর্কে সর্বাধিক গুরুত্বারোপ করেছে।’
তিনি বলেন, জনগণ নিজেদের সুরক্ষায় যদি নিজেরা এগিয়ে না আসেন তবে, সরকারের একার পক্ষে এটি বাস্তবায়ন খুব কঠিন হয়ে পড়ে।
মন্ত্রিসভায় আসন্ন পহেলা বৈশাখ এবং নববর্ষ উদযাপনের বাইরের সকল অনুষ্ঠান বাতিল করা হয়েছে উল্লেখ করে কোথাও জনসমাগম না করে সকলকে ঘরে থাকার মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে নানা ডিজিটাল ডিভাইস এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে বর্ষবরণের আহ্বান জানানো হয়।
পাশাপাশি ‘পবিত্র শবে বরাত’ ও ঘরে থেকে ইবাদত বন্দেগীর মাধমে এবং মসজিদে নামাজের জামাতে অংশগ্রহণের বিষয়ে দেশের আলেম-ওলামাদের মতামতের ভিত্তিতে ইসলামিক ফাউন্ডেশন প্রদত্ত নির্দেশনা অনুসরণের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়।
এ প্রসঙ্গে বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতিতে মক্কা এবং মদিনা শরিফে যাঁরা মসজিদ কম্পাউন্ডের মধ্যে রয়েছেন তাঁরাই সেখানে জামাতে নামাজ আদায় করছেন বলেও মন্ত্রিপরিষদ সচিব উল্লেখ করেন।
তিনি বলেন, ‘এই নির্দেশনা সকলকেই মেনে চলতে হবে। আর একে যদি আমরা গুরুত্ব না দেই তাহলে এই ভাইরাসের বিস্তার রোধ করা সম্ভব হবেনা।’
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











