আইভী রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৩ এএম, ২৪ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী বেগম আইভী রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (২৪ আগস্ট)।
২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে ঘাতকের দল বর্বরোচিত গ্রেনেড হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এই ন্যাক্কারজনক গ্রেনেড হামলায় আইভী রহমান গুরুতর আহত হন। সম্মিলিত সামরিক হাসপাতালে ৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ২৪ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আইভী রহমানের ১৯তম মৃত্যুবাষির্কী উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ৯টায় বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ। কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতারা অংশগ্রহণ করবেন।
আইভি রহমান ১৯৪৪ সালের ৭ জুলাই ভৈরব শহরের চন্ডিবের গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা জালাল উদ্দিন ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ। ১৯৫৮ সালের ২৭ জুন জিল্লুর রহমানের (প্রয়াত রাষ্ট্রপতি) সঙ্গে তার বিয়ে হয়। তার বিয়ের প্রথম সাক্ষী ছিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীনের পর তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত হন। ১৯৮০ সালে তিনি মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত হন।
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!











