ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ৭:২৫:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

আইভী সুস্থ : বাড়ি ফিরবেন শিগগিরই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:১৩ পিএম, ২২ জানুয়ারি ২০১৮ সোমবার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াত আইভীর শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। ফলে শিগগিরই তিনি বাড়ি ফিরছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। রাজধানীর ল্যাব এইড হাসপাতালের ৬০১ নম্বর কেবিনে চিকিৎসাধীন তিনি।

আজ সোমবার দুপুরে ল্যাব এইডের মুখপাত্র সাইফুর রহমান লেনিন গণমাধ্যমকে এই তথ্য জানান।

সাইফুর রহমান লেনিন সাংবাদিকদের বলেন, ‘আইভীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শিগগিরই তিনি বাড়ি ফিরতে পারবেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাকে আগামীকাল মঙ্গলবার অথবা পরশু বুধবারই হাসপাতাল থেকে তাকে রিলিজ দেয়া হতে পারে। একই সাথে সপ্তাহ খানেক বিশ্রামের পর ফলোআপের জন্য তাকে ফের হাসপাতালে আসার পরামর্শ দেয়া হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।’