আইসিইউ থেকে কেবিনে অধ্যাপক মুনতাসীর মামুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ৫ মে ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে নিয়ে আসা হয়েছে।
মঙ্গলবার (০৫ মে) দুপুরে এই তথ্য জানিয়েছেন মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. গোলাম নবী তুহিন। তিনি বলেন, মুনতাসীর মামুন পুরোপুরি সুস্থ আছেন। তাকে আজ সকালে আইসিইউ থেকে কেবিনে দেয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের বিশিষ্ট এই লেখকের চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
হাসপাতাল পরিচালক গোলাম নবী তুহিন বলেন, মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. রুবিনা ইয়াসমিনকে প্রধান করে ছয় সদস্যের একটি টিম করা হয়েছে মুনতাসীর মামুনের সার্বিক দেখভালের জন্য। আজ বেলা ১২টা থেকে মেডিকেল টিম কাজ শুরু করেছে।
এর আগে গত রবিবার করোনা উপসর্গসহ মুনতাসীর মামুনকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১২টার দিকে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়।
অধ্যাপক মুনতাসীর মামুনের মা করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মায়ের সান্নিধ্যেও ছিলেন তিনি। ১০ দিন আগে মায়ের সংর্স্পশে আসার আগে তার করোনা টেস্ট করা হয়, কিন্তু তখন নেগেটিভ আসে। এখন হঠাৎ করে শ্বাসকষ্ট দেখা দেয়ায় তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











