আইসিইউতে বলিউড অভিনেত্রী তনুজা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৩ সোমবার
বলিউড অভিনেত্রী তনুজা। ছবি: সংগৃহীত
বলিউডের এক সময়ের সারা জাগানো অভিনেত্রী তনুজা গুরুতর অসুস্থ। বর্তমানে তনুজাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে আছেন তিনি। রবিবার বিকেলে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। আইসিইউ-তে রাখা হয়েছে ৮০ বছর বয়সি তনুজাকে। মুম্বইয়ের জুহু হাসপাতালের একটি সূত্রে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বার্ধক্যজনিত সমস্যার কারণে তাকে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে তাকে। চিন্তার কিছু নেই, এখন ভালো আছেন এই অভিনেত্রী।
তনুজা সমর্থ-এর জন্ম ২৩ সেপ্টেম্বর ১৯৪৩। তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্প বা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তবে 'তনুজা' নামেই চলচ্চিত্র অঙ্গনে তিনি অতি পরিচিত। এছাড়াও, তিনি 'তনুজা মুখার্জি' নামেও পরিচিত। বাংলা, মারাঠি এবং গুজরাটি চলচ্চিত্রেও তিনি ধারাবাহিকভাবে অভিনয় করেছেন। তনুজা চলচ্চিত্র পরিচালক কুমারসেন সমর্থ ও অভিনেত্রী শোভনা সমর্থর কন্যা। ১৯৭৩ সালে পরিচালক সমু মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় তার। তাদের দুই কন্যা অভিনেত্রী কাজল ও তানিশা।
হিন্দি ও বাংলা সিনেমাজগতে পরিচিত মুখ তনুজা। ১৯৫০ সালে দিদি নূতনের সঙ্গে ‘হামারি বেটি’ সিনেমাতে অভিনয়ে তার হাতেখড়ি। ১৯৬০ সালে ‘ছাবিলি’তে অভিনয় করেন, যেটির পরিচালক ছিলেন তার মা শোভনা। ১৯৬১ সালে ‘হামারি ইয়াদ আয়েগি’ সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেন।
ওই সময় বাংলা ও হিন্দি সিনেমাতে সমান্তরালভাবে কাজ করতে থাকেন তনুজা। ১৯৬৩ সালে উত্তম কুমারের বিপরীতে ‘দেয়া নেয়া’ সিনেমাতে অভিনয় করেন। এ ছাড়াও ১৯৬৭ সালে ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ১৯৬৯ সালে ‘তিন ভুবনেরর পারে’ ও ‘প্রথম কদম ফুল’, ১৯৭০ সালে ‘রাজকুমারী’তে অভিনয় করেন।
তনুজা শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে ১৯৬৭ সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। তবে ‘প্যায়সা ইয়া পেয়ার’ সিনেমার জন্য ১৯৬৯ সালে ফিল্মফেয়ার পান।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










