আইসিজে’তে আজ বক্তব্য দেবেন সু চি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫২ এএম, ১১ ডিসেম্বর ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে দায়ের করা মামলায় মিয়ানমারের পক্ষে আইনি লড়াইয়ে নেতৃত্ব দিতে গতকাল মঙ্গলবার হেগের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) হাজিরা দিয়েছেন ডি-ফ্যাক্টো নেত্রী ও নোবেল পুরস্কার বিজয়ী অং সান সু চি। আজ বুধবার তিনি বিচারকদের সামনে অভিযোগের বিরুদ্ধে তার বক্তব্য উপস্থাপন করবেন। এদিকে, নিপীড়িত গোষ্ঠীটির বিরুদ্ধে করা অপরাধের কথা প্রকাশ্যে স্বীকারের জন্য সু চির প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বের ৭ নোবেলজয়ী ব্যক্তিত্ব।
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এই শুনানি চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত। গতকাল গাম্বিয়া তাদের অভিযোগ উপস্থাপন করেছে। আজ বুধবার মিয়ানমারের পক্ষে বক্তব্য উপস্থাপন করবেন সু চি। এরপর আগামীকাল সকালে গাম্বিয়া বক্তব্য উপস্থাপন করবে এবং একই দিন বিকালে মিয়ানমার প্রতিপক্ষের যুক্তি খন্ডন ও চূড়ান্ত বক্তব্য উত্থাপন করবে। গাম্বিয়ার পক্ষ থেকে শুনানিতে অংশ নিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রী আবুবকর মারি তামবাদু। তাছাড়া ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করছেন তিনি।
হেগের আদালতে শুনানিতে সভাপতিত্ব করেন সোমালিয়ার বিচারপতি আবদুল কাবী আহমেদ ইউসুফ। সহ-সভাপতি ছিলেন চীনের বিচারক সুই হানকিন। অন্য বিচারকরা হলেন, স্লোভাকিয়ার বিচারক পিটার তোমকা, ফ্রান্সের বিচারক রোনি আব্রাহাম, মরক্কোর বিচারক মোহাম্মদ বেনোউনা, ব্রাজিলের বিচারক অ্যান্তানিও অগাস্তো ক্যানকাডো ত্রিনডাডে, যুক্তরাষ্ট্রের বিচারপতি জোয়ান ই ডোনোঘুয়ে, ইতালির বিচারক জর্জিও গাজা, উগান্ডার বিচারক জুলিয়া সেবুতিনডে, ভারতের বিচারক দলবীর ভান্ডারি, জ্যামাইকার বিচারক প্যাট্রিক লিপটন রবিনসন, অস্ট্রেলিয়ার বিচারক জেমস রিচার্ড ক্রফোর্ড, রাশিয়ার বিচারক কিরিল জেভোরজিয়ান, লেবাননের বিচারক নাওয়াফ সালাম এবং জাপানের বিচারক ইউজি ইয়াসাওয়া।
এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধিদল তথ্য উপাত্ত নিয়ে আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানিতে অংশ নিয়েছেন। এই দলে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তিনজন প্রতিনিধিও রয়েছেন। কূটনীতিক ছাড়াও প্রতিনিধি দলে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিকেও রাখা হয়েছে।
অন্যদিকে, অপরাধের কথা প্রকাশ্যে স্বীকারের জন্য সু চির প্রতি আহ্বান জানিয়ে বিশ্বের ৭ নোবেলজয়ী গতকাল এক যৌথ বিবৃতিতে বলেন, ‘শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে আমরা রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যাসহ অপরাধগুলো প্রকাশ্যে স্বীকারের জন্য নোবেলজয়ী অং সান সু চির প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে, নৃশংস এই ঘটনায় নিন্দা জানানোর বিষয়টি সু চি অস্বীকার করেছেন।’ তারা বলেন, ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর ঘটনায় একমাত্র মিয়ানমারকে দায়ী করার জন্য আমরা গাম্বিয়ার প্রশংসা করছি। এমনকি শান্তির মানুষ হিসেবে আমরা রাখাইনে রোহিঙ্গাদের নিয়মতান্ত্রিক বৈষম্য মোকাবিলা ও রোহিঙ্গাদের জাতীয়তা, ভ‚মির মালিকানা, আন্দোলনের স্বাধীনতাসহ অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিতের আহ্বান জানাই।’ বিবৃতিতে স্বাক্ষর করেছেন- শান্তিতে নোবেলজয়ী ভারতের কৈলাশ সত্যার্থী, ইরানের শিরিন ইবাদি, ইয়েমেনের তাওয়াক্কুল কার্মান, লাইবেরিয়ার লেমাহ গবোই, গুয়েতেমালার রিগোবার্টা মেনচ তুম, উত্তর আয়ারল্যান্ডের মাইরেড মাগুয়ের ও যুক্তরাষ্ট্রের জোডি উইলিয়ামস।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সহিংসতা জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। এ সময় হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধরনের সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর সাত লাখেরও বেশি মানুষ। চলতি বছরের ১১ নভেম্বর জেনোসাইড কনভেনশনের আওতায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে গাম্বিয়া। মামলা গ্রহণ করে মিয়ানমারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন আন্তর্জাতিক আদালত। জাতিসংঘ এই অভিযানকে ‘গণহত্যার উদ্দেশ্যে’ পরিচালিত আখ্যা দিয়েছে, যেখানে ব্যাপক হত্যা ও ধর্ষণ চালানো হয়েছে। মিয়ানমার সবসময় গণহত্যার অভিযোগ অস্বীকার করে এসেছে। মিয়ানমার বলেছে যে, রোহিঙ্গা জঙ্গিরা যে হামলা করেছিল, তার জবাবেই সামরিক বাহিনী রোহিঙ্গা গ্রামগুলোতে অভিযান চালিয়েছিল। সূত্র : এবিসি নিউজ।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











