ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৬:৪৮:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ

আইসিটির প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১০ এএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ( আইসিটি) প্রসিকিউটর আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল করেছে সরকার।

আওয়ামীপন্থী আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের রাজনীতির সঙ্গে সিলভিয়া সম্পৃক্ত, এমন তথ্য সামনে আসার পর বিতর্কের সৃষ্টি হলে বৃহস্পতিবার তার নিয়োগ বাতিল করা হয়।

ওইদিনই সিলভিয়াসহ চার আইনজীবীকে প্রসিকিউটর হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল।

অন্য তিনজন হলেন—মো. মামুনুর রশিদ, আব্দুস সাত্তার ও এস এম তাসমিরুল ইসলাম।

আইন ও বিচার বিভাগের সলিসিটর শাখার প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল, নিয়োগগুলো অবিলম্বে কার্যকর হবে।