আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ৪ নেতাকর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের (কার্যক্রম নিষিদ্ধ) আরও চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন- রাজশাহীর চারঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক চারঘাট উপজেলা যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন (৪২), পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মনির (৪৮), কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা জাহান (৪০) এবং গাজীপুরের টঙ্গী থানা যুবলীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান টিটু (৫২)।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, একই দিন রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে কাজী মাহমুদুল হাসান মামুনকে গ্রেপ্তার করা হয়। এর আগে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ধানমন্ডি ওয়্যারলেস সেন্টার এলাকায় অভিযান চালিয়ে মো. মিজানুর রহমান মনির ও সালমা জাহানকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম।
এছাড়া রাত ১১টা ৪৫ মিনিটে খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডিবি-সাইবার বিভাগ মো. মোস্তাফিজুর রহমান টিটুকে গ্রেপ্তার করে।
তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



