আগাম শিম চাষে ঝুঁকছেন নওগাঁর কৃষকরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩১ এএম, ২ অক্টোবর ২০২২ রবিবার
ফাইল ছবি
নওগাঁর কৃষকরা আগাম শিম চাষে ঝুঁকছেন। জেলার মাটি দোআঁশ ও বেলে দোঁআশ হওয়ায় ফলনও বেশ ভালো হয়। পাশাপাশি আগাম জাতের হওয়ায় দাম তুলনামূলকভাবে ভালো পাওয়া যায়। ফলন কম হলেও দাম বেশি পাওয়ার কারণে কৃষক আগাম শিম চাষে উৎসাহিত হচ্ছেন।
সরেজমিনে জেলার বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা যায়, ফুলে ফুলে ভরে গেছে শিমগাছ। কৃষক শিমক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কৃষকরা বলছেন, কীটনাশকের দাম অনেকটা বেশি। কিন্তু পাইকারি বাজারে প্রতি কেজি শিম ১৬০-১৮০ টাকায় বিক্রি হওয়ায় বেশ লাভ হবে।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, ২০২১ সালে জেলায় ৪০ হেক্টর জমিতে আগাম (বারি শিম-২) শিম চাষ করা হয়েছিল। এ বছর জেলায় ৬০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা ধরা হলেও ১০০ হেক্টর জমিতে শিম চাষ করা হয়েছে। তবে আগাম জাতের ফসল হওয়ার কারণে পোকামাকড়ের উপদ্রব একটু বেশি। তাই সময়মতো কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর গ্রামের আব্দুল মজিদ মিয়া বলেন, এ সময় শিমের ফলন কম হলেও বাজারে দাম অনেক বেশি। যার কারণে আমাদের লাভ অনেক বেশি হয়। আমি গত বছর ১০ কাঠা জমিতে শিম চাষ করছিলাম। শীতের আগে ওঠার কারণে দাম বেশি পেয়েছি। তাই এবার ২ বিঘা জমিতে শিমের আবাদ করেছি। গাছে ফুল ও ফল আসতে শুরু করেছে। আগামী ৭-১০ দিনের মধ্যে বাজারে বিক্রি করতে পারব। আশা করছি এবারও লাভবান হবো।
মান্দা উপজেলার মৈনম গ্রামের কৃষক মোশাররফ বলেন, আমি সারা বছর সবজি চাষ করি। আগাম জাতের সবজি থেকে লাভ ভালো হয়। কিন্তু পোকার উপদ্রব অনেক বেশি থাকে। কীটনাশকও বেশি ব্যবহার করতে হয়। তাই খরচ একটু বেশি হয়ে থাকে। কিন্তু বাজারে দাম বেশি হওয়ার কারণে লাভ হবে বলে আশা করছি।
মৈনম গ্রামের অন্যান্য কৃষক বলেন, আগে কীটনাশকের দাম কম ছিল। আবার পরিমাণেও বেশি ছিল। এখন দাম বেশি, পরিমাণও অনেক কমে গেছে। কীটনাশক ব্যবহারে খরচ আগের থেকে অনেক বেড়ে গেছে। যে কারণে সব কিছু হিসেব করলে লাভ তেমন একটা হবে না।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. খিজির হোসেন ঢাকা পোস্টকে বলেন, শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা ৮ হাজার হেক্টর নির্ধারণ করা হয়েছে। তবে এটি বেড়ে ৮ হাজার ৪০০ হেক্টরে পৌঁছেছে। এর মধ্যে শিম ৪৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। শীতকালীন ৩৫০ হেক্টর এবং আগাম শিম ১০০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। আগাম শিম চাষ লাভজনক হওয়ার কারণে গত বছরের তুলনায় এ বছর ৬০ হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য



