ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ৬:০৬:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আগুন লাগলে কী হবে! প্রশ্ন ছিল পৃথুলার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:০৭ পিএম, ১৬ মার্চ ২০১৮ শুক্রবার

তিন বছর আগের কথা। রাজশাহী বিমানবন্দরে দুর্ঘটনার মুখে পড়েছিল একটি প্রশিক্ষণ বিমান। সেই দুর্ঘটনায় আগুনে পুড়ে মৃত্যু হয় পাইলট তামান্না রহমান রিদ্ধির। নিজের ফেসবুক ওয়ালে সেই সময় পৃথুলা রশিদ প্রশ্ন তুলেছিলেন, এমন ঘটনা যদি প্রশিক্ষণ বিমানে না হয়ে ৫০ জনের যাত্রী বিমানে হয়! আর ফায়ার ব্রিগেড আসতে আধঘণ্টা দেরি করে, তা হলে কী হবে?


ফেসবুক পোস্টটা ২০১৫-র এপ্রিলের। তারপর কেটে গেছে তিন তিনটি বছর। গত সোমবার কাঠমান্ডুগামী ইউএস-বাংলা বিমানের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ফার্স্ট অফিসার পৃথুলার। কী ঘটছে, তা বুঝে ওঠার আগে সিটবেল্ট পরা অবস্থাতেই সোমবার কাঠমান্ডুতে ঝলসে গিয়েছেন বম্বার্ডিয়ার কিউ ৪০০ বিমানের অন্তত ৪৯ জন আরোহী।


পৃথুলা ওই পোস্টে লিখেছিলেন, ‘আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে সিট বেল্ট পরা উচিত নয়’। লিখেছিলেন কারণ, অভিযোগ উঠেছিল রাজশাহী বিমানবন্দরে বিমানে আগুন লাগার পরে সিট বেল্ট খুলে তামান্না বেরোতে পারেননি। নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী পৃথুলা ২০১৬ সালে ইউএস-বাংলা এয়ারলাইন্সে পাইলট হিসেবে কাজে যোগ দেন। তার ফেসবুক প্রোফাইলে পরিচিতেরা এখন স্মৃতিচারণ করছেন।

এই বিভাগের জনপ্রিয়