আগে যাবে সাধারণ মানুষ পরে ভিআইপিরা: মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৩ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
ভিআইপিদের জন্য রাস্তা বন্ধ রেখে সাধারণ মানুষের ভোগান্তি বাড়াতে রাজি নন জানিয়ে ট্রাফিক পুলিশদের উদ্দেশে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগে সাধারণ মানুষকে যেতে দিন, তারপর ভিআইপিরা যাবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় চেন্নাই থেকে ফেরার পর বিমানবন্দর থেকে কলকাতা শহরে ঢোকার পথে তিনি পুলিশদের এ নিদের্শনা দেন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, বৃহস্পতিবার মমতা ব্যানার্জি কলকাতা বিমানবন্দর সড়কে এসে দেখেন রাস্তায় কোনো গাড়ি চলছে না। এরপর শহরের তেঘরিয়া মোড়ের কাছে সার্ভিস রোডে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন।
তিনি জানতে পারেন তার চলাচল নির্বিঘ্ন করতে কয়েকটি পথ আটকে দিয়েছে পুলিশ। পুলিশি নিরাপত্তায় ‘বাড়াবাড়ি’ দেখে অসন্তোষ প্রকাশ করেন মমতা।এসময় মমতা নিজেই গাড়ি থেকে নেমে পুলিশকে বলেন, আগে সাধারণ মানুষকে যেতে দিন, তারপর আমি যাব।
তিনি আরও বলেন, প্রয়োজনে আমি দাঁড়াব। আমার জন্য সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা আমি মানব না।
শুধু বলেই ক্ষান্ত হননি মমতা, এরপর প্রায় ১০ মিনিট নিজে রাস্তায় দাঁড়িয়ে থেকে অন্য গাড়ির যাতায়াত চালু করে দেন। এসময় তাকে দেখে জনতার ভিড় বাড়ে। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন ও তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন।
তাপুরিয়াঘাটাতে তার জন্য সড়ক আটকানো দেখে গাড়ি থেকে আবারও নেমে যান মমতা। একইভাবে সাধারণ জনতার জন রাস্তা ছেড়ে দিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।
মমতা বলেন, ভিআইপিদের জন্য রাস্তা বন্ধ না রেখে ট্রাফিক চলাচল স্বাভাবিক জনগণের ভোগান্তি বাড়াবেন না।
উল্লেখ্য, অন্যন্যা মন্ত্রী, ভিআইপি কর্মকর্তাদের মতো গাড়িবহর নিয়ে চলাচল একেবারে পছন্দ নয় তৃণমূল কংগ্রেস নেত্রীর।
এর আগেও তিনি একই নির্দেশনা দিয়েছিলেন। কিছু দিন আগে উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক বৈঠকে যাওয়ার সময় যান চলাচল স্বাভাবিক রাখতে জেলা পুলিশ কর্তাদের সতর্ক করেছিলেন মমতা।
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ










