আজ খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, রয়েছে যেসব নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৯ এএম, ১১ জুন ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
তীব্র দাবদাহে ৪ দিন বন্ধ থাকার পর আজ রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। তবে ক্লাসে ও ক্লাসের বাইরে শিক্ষক-শিক্ষার্থীদের মানতে হবে বেশ কিছু নির্দেশনা।
গরমে যাতে শিক্ষার্থীদের ক্ষতি না হয় সে ব্যাপারে স্কুল-কলেজগুলোকে কিছু নির্দেশনা পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ৫ জুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
যেসব নির্দেশনা মানতে হবে
-পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক সমাবেশ বন্ধ থাকবে।
-শিক্ষার্থীদের রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে।
-শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থী প্রয়োজনে নিজের সঙ্গে পানি নিয়ে আসবে।
-শ্রেণিকক্ষে আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে।
-শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা নষ্ট থাকলে জরুরি ভিত্তিতে তা মেরামত করতে হবে।
গত ৪ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তীব্র দাবদাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করে। এরপর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইবতেদায়ী পর্যন্ত মাদরাসা বন্ধ করা হয়। এছাড়া যেসব দাখিল মাদরাসায় ইবতেদায়ি স্তর সংযুক্ত রয়েছে, সেসব মাদরাসায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কার্যক্রম বন্ধ ছিল।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল হোসাইন গণমাধ্যমে বলেন, তীব্র দাবদাহের কারণে বৃহস্পতিবার এক দিনের ছুটি দেওয়া হয়েছিল। গতকাল থেকে তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসায় রোববার থেকে যথারীতি ক্লাস শুরু হবে। প্রাথমিক অধিদপ্তরের থেকেও একই তথ্য জানানো হয়েছে।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




