আজ জমবে বইমেলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৪ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
ছুটির দিন আসলেই নতুন করে প্রাণ ফিরে পায় বইমেলা। বিশেষ করে শুক্রবার মেলায় মানুষের সমাগম বেশি হয়। শুক্রবার তাই কেন যেন মনে হয় বিশেষ দিন। এদিন লেখক, পাঠকদের আড্ডাটা বেশ ভালো জমে।
শিশুপ্রহরে কোমলমতি শিশুদের পদচারণায় অন্যরকম আবেশ সৃষ্টি করে। বাবা-মায়ের হাত ধরে ছোট সোনামনি আসে প্রাণের প্রিয় অমর একুশে বইমেলায়। বাংলার সাহিত্য-সংস্কৃতি, কৃষ্টি কালচার আর আবহমান বাংলার মাটির সঙ্গে তারা পরিচিত হয়। নতুন নতুন ভাবনা আসে তাদের মাথায়। নিজেকে তৈরির, দেশ ও বাঙালি জাতিকে জানার সুযোগ পায় তারা।
এদিন বই বিক্রি ভাল না হলেও বিক্রেতাদের, আয়োজকদের মন ভাল থাকে। স্টলে স্টলে মানুষের ভিড় তাদের মনে আশার সঞ্চার করে। বিক্রি ভাল হবে, মেলা ঘুরে বই দেখতে দেখতে এক সময় দর্শনার্থীরা পছন্দের বইটি কিনবেই- এমন আশায় থাকেন বিক্রেতা কিংবা প্রকাশকরা।
লেখকরাও নতুন স্বপ্ন বুনেন। পাঠকদের খুব কাছাকাছি যান। পাঠকের ভিড়ে স্বকীয়তা হারিয়ে লেখক পাঠক মিলে হয়ে যান একাকার। মেলায় পাঠকের ভিড় থাকলে লেখকদেরও মন ভাল থাকে। অন্যদের চেয়ে আলাদা, অন্যরকম কিছু একটা ভাবেন তারা, নিজেদের লেখক ভাবেন। নিজেদের মুল্য বোঝার সুযোগ পান।
শুক্র, শনি করে অবশেষে তৃতীয় শুক্রবারে পৌঁছে গেল অমর একুশে বইমেলা। বইমেলা সতিকারভাবেই এ সময় থেকে জমে উঠতে শুরু করে। তবে প্রাণের বইমেলা লেখক-পাঠকের প্রাণে স্পর্শ করে প্রকৃতভাবে ২১ ফেব্রুয়ারির পর।
এ দিনের পর থেকে শুরু করে বাকি দিনগুলোতে জমে উঠে বই মেলা। ২১ ফেব্রুয়ারির পর বইমেলা হয়ে ওঠে পুরোপুরি বইয়ের প্রকৃত ক্রেতা অর্থাৎ পাঠকদের। পাঠক তার তিন সপ্তাহের চিন্তা ভাবনা আর মেলায় পদচারণার পর প্রয়োজনীয় পছন্দের বইটি কিনে নেন।
আজ শুক্রবার বইমেলা শুরু হবে সকাল ১১টায়। চলবে রাত ৯টা পর্যন্ত। মেলায় আজ থাকবে মানুষের ভিড়। আজ জমবে বইমেলা।
‘অমর একুশে বইমেলা ২০২৪’-এ প্রকাশিত হয়েছে জনপ্রিয় কবি পলিয়ার ওয়াহিদের নতুন কবিতার বই ‘আলিফ লাম মীম ও মহুয়ার মরমী গম।’
কবি পলিয়ার ওয়াহিদ নিজের বই সম্পর্কে বলেন, ‘আলিফ লাম মীম’ মূলত সংস্কৃতি ও বিশ্বাসের দ্বন্দ্বের লড়াই। অজানা বিষয়কে জানার চেষ্টা। সভ্যতার শিরা-উপশিরা, ভাষার ডিজাইন ও কৃষি উপমায় আধুনিক মননের সরল কিন্তু গভীর ডায়ালগে সুমিষ্ট পরিবেশন। পাঠক বইটি সংগ্রহ করলে বিস্মিত হবে, চমকে যাবে।
তিনি আরও বলেন, পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষ্যে মেলায় জনস্রোত ছিল। অনেক মানুষ এসেছিল মেলায়, অনেকে পরিবার নিয়ে ঘুরতে বেড়িয়েছে। মেলায় মানুষের প্রচুর ভিড় ছিল। কিন্তু সে তুলনায় বই বিক্রি ছিল বেশ কম। তবে শুক্রবার পাঠকদের ভিড় বাড়বে। পছন্দের বইও কিনবেন পাঠকরা। মেলা মুলত জমতে শুরু করেছে। বাকি দিনগুলোতে মেলায় ঘুরতে আসা মানুষের সংখ্যা কমে যাবে। যারা বই কিনবে তারাই মূলত মেলায় আসবে।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল



