আজ ঢাকা আসছেন ভিয়নের চেয়ারম্যান উরসুলা বার্নস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৮ পিএম, ২১ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
দু’দিনের সফরে আজ ঢাকা আসছেন বিশ্বের অন্যতম শীর্ষ টেলিযোগাযোগ ও ডিজিটাল সেবাদাতা কোম্পানি ভিয়নের চেয়ারম্যান ও সিইও উরসুলা বার্নস। ভিয়ন বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের স্বত্বাধিকারী। বাংলাদেশে এটাই উরসুলা বার্নসের প্রথম সফর।
উরসুলা বার্নস টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে অসামান্য অবদানের জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হোয়াইট হাউসের সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথ (এসটিইএম) সম্পর্কিত জাতীয় কর্মসূচি পরিচালনায় নিযুক্ত হন এবং একই সঙ্গে প্রেসিডেন্টের এক্সপোর্ট কাউন্সিলের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০১৮ সালের ডিসেম্বর মাসে তিনি ভিয়নের চেয়ারম্যান ও সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ ছাড়া তিনি এক্সন মোবিল, নেসলে এবং উবারের বোর্ড অব ডিরেক্টরের দায়িত্বে আছেন।
তার সফর সম্পর্কে বাংলালিংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সফরে উরসুলা বার্নস টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ ও সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রগতি, টেলিকম খাতের চ্যালেঞ্জ এবং ভিয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকায় প্রথম সফর সম্পর্কে উরসুলা বার্নস বলেন, তিনি অত্যন্ত আগ্রহের সঙ্গে বাংলাদেশ সফরের জন্য অপেক্ষা করছেন। কারণ ভিয়ন দীর্ঘ সময় ধরে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে আসছে।
এই সফরে নতুন অনেকের সঙ্গে সাক্ষাৎ করা এবং বাংলাদেশে প্রযুক্তিগত অগ্রগতি কীভাবে সামগ্রিক উন্নতির চালিকাশক্তি হয়ে কাজ করছে, তা প্রত্যক্ষ করা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা হবে। উরসুলা বার্নস আগামী ২৩ জানুয়ারি ঢাকা ত্যাগ করবেন।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











