ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৩:৪২:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

আজ ঢাকার আংশিক মেঘলা থাকতে পারে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩২ পিএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। 

আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। 

আবহাওয়া অফিস জানায়, আজ ভোরে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৬০ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮০ ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুর আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। গতকাল সোমবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকায় আজ পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজ সন্ধ্যা ৬টা ০৬ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল বুধবার ভোর ৬টা ১২ মিনিটে সূর্যোদয় হবে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।