আজ থেকে দেশের সব বার বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৭ এএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
বিশ্বের ১৭৫টি দেশের ন্যায় করোনায় ভুগছে বাংলাদেশ। বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা ভাইরাসটির দ্রুত বিস্তার রোধে ইতিমধ্যে দেশের কয়েকটি স্থানে লক ডাউন ঘোষণা করা হয়েছে।
এবার চলমান সংকট মোকাবেলায় দেশের সব বার আগামিকাল শুক্রবার থেকে বন্ধ থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
বৃহস্পতিবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালকের পক্ষে উপ-পরিচালক মো. মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে সব হোটেল বার, রেস্টুরেন্ট বার ও ক্লাব বার আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হলো। পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে করণীয় সম্পর্কে জানানো হবে।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (উত্তর) খুরশীদ আলম গণমাধ্যমকে জানান, ‘করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে প্রথমে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বার মালিকদের চিঠি দেয়া হয়েছিল। কিন্তু বিষয়টির গুরুত্ব বিবেচনায় বার বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।’
এর আগে করোনার প্রকোপ রোধে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোতে জনসমাগমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
প্রসঙ্গত, চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে বাংলাদেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৯। এরমধ্যে প্রাণ হারিয়েছেন একজন। আর বিশ্বব্যাপী এখন পর্যন্ত প্রাণহানি ঘটেছে ৯ হাজার ১৭৭ জনের। আক্রান্ত হয়ে চিকিৎসাধীন প্রায় ২ লাখ ১৮ হাজার মানুষ। আর সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যা ৮৪ হাজারেও বেশি।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










