ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১১:৫৭:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা

আজ থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২১ এএম, ৫ জুন ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তীব্র তাপদাহের কারণে আজ থেকে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। গতকাল রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেয়া হয়।
ঘোষণা অনুযায়ী ৫ থেকে ৮ জুন পর্যন্ত বিদ্যালয়ে পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকবে। অর্থাৎ এ চারদিন শিশুদের বিদ্যালয়ে যেতে হবে না।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী তীব্র দাবদাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে দাবদাহের কারণে সারা দেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সব খেলা স্থগিত করা হয়।