ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১০:২৭:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৬ এএম, ৫ জুন ২০২৬ শুক্রবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ভ্যাপসা গরম ও চলমান তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এক পশলা বৃষ্টির আশায় প্রহর গুনছেন নগরবাসী থেকে শুরু করে গ্রামাঞ্চলের মানুষ। এরই মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি হওয়ায় কিছুটা কমেছে তাপমাত্রা। এবার আরও বিস্তৃত পরিসরে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার (৫ জুন) সকালে রাজধানী ঢাকার আকাশ ছিল আংশিক মেঘাচ্ছন্ন। সূর্যের তেজ তুলনামূলক কম থাকায় দিনের শুরুতে তীব্র গরম অনুভূত হয়নি। তবে দিনের বিভিন্ন সময়ে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টিপাতের কারণে চলমান তাপপ্রবাহ দেশের কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

এদিকে আরেক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার দুপুরের মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিও হতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার আকস্মিক পরিবর্তনের কারণে নৌযান ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।