আজ পর্দা নামছে অমর একুশে বইমেলার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
শেষ হচ্ছে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা। এবছর আর বাড়ছে না অমর একুশে বইমেলার সময়। আজ পর্দা নামছে বাঙালির প্রাণের উৎসব বইমেলার। তবে ছুটির দিন হিসেবে বইমেলা শুরু হবে বেলা ১১টায় এবং শেষ হবে রাত ৯টায়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ড. সরকার আমিন এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রোজাসহ পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে এবার বইমেলার সময় বাড়ানোর কোনো চিন্তা-ভাবনা করা হচ্ছে না। নির্ধারিত সময়েই সব কার্যক্রম শেষ হবে। শুক্রবার যেহেতু ফেব্রুয়ারি মাসের শেষ দিন, সে অনুযায়ী শুক্রবার এবারের বইমেলার শেষ দিন হবে।
এবারের বইমেলা নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, এবারের বইমেলার আয়োজনসহ সব ব্যবস্থাপনাতেই ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। অনেক চ্যালেঞ্জ ছিল। তবে সবকিছুকে পাশ কাটিয়ে আমরা বইমেলা করতে সক্ষম হয়েছি। এটাই হচ্ছে বড় সাফল্য।
তিনি আরও বলেন, বইমেলা এখন মিলনমেলায় পরিণত হয়েছে। বইমেলা কিন্তু শুধুমাত্র বই বিক্রির হাট নয়। এটি একটি মানুষের সঙ্গে পারস্পরিক মেলবন্ধনের জায়গা। লেখক-পাঠকের সম্পর্ক তৈরি হওয়ার জায়গা। সবকিছু মিলিয়ে বইমেলা হচ্ছে একটি সাংস্কৃতিক ইভেন্ট। সেজন্য, বইমেলাকে শুধু বইমেলা নামেই আমরা ডাকি না। আমরা বলি মিলনমেলা। সে বিবেচনায় বলতে পারি বইমেলা সফল হয়েছে।
বাংলা একাডেমির নিজস্ব ব্যবস্থাপনায় বইমেলার আয়োজন ভবিষ্যতে করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, বইমেলার আয়োজন বাংলা একাডেমির এককভাবে করতে পারে। ইতোপূর্বে আয়োজন করেছে। তবে এবার সময় স্বল্পতার কারণে ইভেন্টের ওপর নির্ভর করতে হয়েছে। তবে আমরা নিজস্ব ব্যবস্থাপনায় বইমেলার আয়োজন করার ব্যাপারটিও বিবেচনায় রেখেছি। এছাড়া, নিজস্ব ব্যবস্থাপনায় বইমেলা করলে ভালো হবে কি না সেটি পুনর্বিবেচনা করে দেখা হবে বলেও মন্তব্য করেন তিনি।
গত রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে ৪টার দিকে অমর একুশে বইমেলা-২০২৫ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন



