আজ বিশ্ব বন্ধু দিবস, নির্মল বন্ধুত্বের দিন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:৪৭ পিএম, ৫ আগস্ট ২০১৮ রবিবার
‘তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো! আমি মেঘের দলে আছি, আমি ঘাসের দলে আছি, তুমিও থাকো বন্ধু হে, বসিয়া থাকো, একটু বসিয়া থাকো!’ আজ আগস্টের প্রথম রোববার বিশ্ব বন্ধুত্ব দিবস। বিশ্বময় দিবসের ধারাবাহিকতায় বন্ধু দিবস কেবল একটি দিবসেই সীমাবদ্ধ না, এর বার্তা অনেকটা গভীর।
বন্ধু শব্দের ব্যাঞ্জনা, পরিভাষা হৃদয়ছোঁয়া। পৃথিবীতে পারিবারিক বন্ধনের পরেই বন্ধুর আসন। ছেলেবেলা হতেই বন্ধুর হাতটি প্রিয়তায় সবার সেরা। মায়ের কাছে , বাবার কাছে যে কথা হয়তো হয়না বলা, সে কথা দিব্যি বন্ধুকে বলা সহজ। বন্ধুকে হৃদয় খুলে না বলা কথাটি বলাই যায়। এতে লুকোছাপার কিছু থাকেনা।
এই যে বন্ধুকে পরম ভাবা তারও কিন্তু অনেক কারণ রয়েছে। একজন প্রকৃত বন্ধু পাওয়া জীবনে অনেক বড় পাওয়া। বন্ধুর বিপদে-আপদে বন্ধু এগিয়ে আসে সবার আগে। যদি সে প্রকৃত বন্ধুই হয়। তাইতো প্রচলিত প্রবাদ আছে -“বিপদে বন্ধুর পরিচয়। আসলেও তাই।
বর্তমানের ছেলেমেয়েদের মধ্যেও অনেক নির্মল বন্ধুতা লক্ষ্য করা যায়। আজও বন্ধুত্বের উচ্ছ্বল-উজ্জ্বল রূপ চারপাশের বাতাসকে নির্মল করে অনেকখানি।
এই দিন সবাই একে অন্যেকে কার্ড, ম্যাসেজ ও সরাসরি বন্ধুতের ভাষা প্রকাশ করে আসছে অনেক আগে থেকেই। তবে এই বিশ্ব বন্ধুত্ব দিবস হলমার্ক কার্ডের প্রতিষ্ঠাতা জয়েস হল দ্বারা উন্নীত হয়েছিল ১৯১৯ সালে। বন্ধু দিবসের প্রচলনের শুরুটা এত ঘটা করে ছিলো না।
ইতিহাস বলছে, বন্ধু দিবস হলমার্ক কার্ডের প্রতিষ্ঠাতা “জয়েস হল” দ্বারা প্রচলিত হয়েছিল। ১৯১৯ সালের আগস্টের প্রথম রোববার বন্ধুত্ব দিবস এবং এই দিন সবাই একে অন্যেকে কার্ড পাঠাত। কিন্তু, বন্ধু দিবসের ইতিহাস মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু। ১৯৩৫ সালে, মার্কিন কংগ্রেস ঘোষণা করেন, আগস্ট মাসের প্রতি প্রথম রোববার বন্ধুত্ব দিবস হিসেবে পালিত হবে। সেই থেকে বন্ধুত্ব দিবস হয় জাতীয় উদযাপিত দিনগুলোর মধ্যে একটি। খুব শীঘ্রই এটি খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসের রুপ লাভ করে।
বিশ্ব বন্ধুত্ব দিবস ধারণাটি ১৯৫৮ সালের ২০ জুলাই প্যারাগুয়ের ডঃ আর্তেমিও ব্রেঞ্চো দ্বারা প্রস্তাবিত হয়। যখন তিনি তার বন্ধুদের সাথে নদীর তীরে শহর পুয়ের্তো পিনাসকোতে ডিনার করছিলেন।
কিন্তু বন্ধুত্ব দিবস বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে পালন করা হয়। প্রথম বিশ্ব বন্ধুত্ব দিবস ৩০ জুলাই করার জন্য প্রস্তাবিত হয়ে ছিল ১৯৫৮ সালে। ১৯৯৭ সালে জাতিসংঘ বিশ্বময় বন্ধুত্বের আলাদা অবস্থানে নিজেদের নিয়ে যায় ৷ ২৭ এপ্রিল ২০১১ জাতিসংঘের সাধারণ অধিবেশনে ঘোষিত হয় ৩০ জুলাই অফিসিয়ালি বিশ্ব বন্ধু দিবস৷ তবে ভারত, বাংলাদেশসহ কিছু দেশে আগস্টের প্রথম রোববার বন্ধুত্ব দিবস উদযাপন করে ৷
এই উপমহাদেশে সর্বপ্রথম ভারতে এই দিবসের প্রচলন শুরু হয়। পরবর্তীতে নব্বইয়ের দশকের দিকে বাংলাদেশে বন্ধু দিবস পালন করা শুরু হয় ব্যাপকভাবে। এর পর ইন্টারনেট ও টিভি চ্যানেল গুলোর মাধ্যমে বন্ধু দিবস পালনের প্রসার ঘটে। বর্তমানে বেশ ঘটা করেই বন্ধু দিবস পালন করা হয়।
কেউ কেউ বলেছেন, ১৯৩৫ সালে আমেরিকান সরকার আগস্টের প্রথম শনিবার এক ব্যক্তিকে হত্যা করে। প্রতিবাদে ও শোকে পরের দিন ওই ব্যক্তির এক নিকট বন্ধু আত্মহত্যা করেন। এরপরই বন্ধুদের ভালোবাসার প্রতি সম্মান জানানোর জন্য আমেরিকান কংগ্রেসে ১৯৩৫ সালে আগস্টের প্রথম রোববারকে বন্ধু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই প্রতিবছর আগস্টের প্রথম রোববার বিশ্বব্যাপী বন্ধু দিবস বা ফ্রেন্ডশীপ ডে পালিত হয়।
আজকের এই দিনে একটাই কামনা পৃথিবীর সব বন্ধুরা অনেক আনন্দে থাক। কারও যেন কোনওদিন কষ্টের খবর না আসে। শুভ বন্ধু দিবস সবাইকে।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি









