ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১৮:১৬:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আজ বিকাল ৫টার মধ্যে প্রজ্ঞাপন না হলে ফের আন্দোলন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:০৩ পিএম, ১৩ মে ২০১৮ রবিবার

আজকে রোববার বিকেল ৫টার মধ্যে কোটা সংস্কার নিয়ে প্রজ্ঞাপন জারি না করা হলে আগামীকাল সোমবার থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য ছাত্রধর্মঘট চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

কোটা বাতিলের ঘোষণা প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল ১১টায় বিক্ষোভ মিছিল করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। মিছিল শেষে এমন ঘোষণা দেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক রাশেদ খান। পূর্ব ঘোষণা অনুযায়ী ক্লাস পরীক্ষা বর্জনের কথা বলা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ ছাড়া প্রায় সব বিভাগে ক্লাস পরীক্ষা হয়েছে।

রোববার মিছিল শেষে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূর বলেন, সরকার যখন ডেকেছে, আমরা সাড়া দিয়েছি। ৭ মের মধ্যে প্রজ্ঞাপন জারি করা ছিল, কিন্তু তা না হওয়ায় ছাত্ররা বিক্ষুব্ধ হয়েছে। বাংলার ছাত্র সমাজ তাদের অধিকার আদায়ে আর ছাড় দেবনা। যদি দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি না করা হয়, তাহলে কঠোর আন্দোলনে যাবো।

প্রধানমন্ত্রী যখন কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন, তখন আমরা তার বক্তব্যকে স্বাগত জানিয়েছি এবং আমাদের আন্দোলনকে স্থগিত করে আনন্দ মিছিল করেছি। কিন্তু তার ঘোষণার ২৭ দিন পার হয়ে গেলেও আমরা কোনো প্রজ্ঞাপন পাইনি। ছাত্রদের সাথে কেন এমন প্রহসন করা হচ্ছে বলে প্রশ্ন রাখেন। আরেক যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান বলেন, বাংলার ছাত্র সমাজকে প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করা হয়নি। আমাদের সাথে নাটক করা হচ্ছে। বাংলার ছাত্র সমাজ নাটক মেনে নেবেনা। দ্রুত সময়ে প্রজ্ঞাপন জারি করা না হলে ছাত্র সমাজ আবারও রাস্তায় নামবে।

হাসান আল মামুন বলেন, আমাদের আন্দোলনকারীদের উপর বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করা হচ্ছে। যারা এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তাদের বাড়িতে হামলা করা হচ্ছে। গতকালও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে আমাদের কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতার উপরও হামলা হয়েছে। আমরা সরকারের কাছে নিরাপত্তা দাবি করছি এবং একই সাথে দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারির জোর দাবি জানাচ্ছি।